ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩

প্রকাশ:
Print news

ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন শাবওয়া প্রদেশের আল-আলাম সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক সদস্য। আজ সোমবার দেশটির সামরিক কর্মকর্তা ও একাধিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল।

প্রাথমিকভাবে সামরিক সূত্রগুলো নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানালেও পরবর্তীতে তা আরও বাড়ে। শাবওয়া কর্তৃপক্ষের এক সরকারি বিবৃতিতে বলা হয়, হামলায় প্রাণহানির সংখ্যা ৫৩ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যাও ২০০ অতিক্রম করেছে। নিহত ও আহতরা সবাই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও পুলিশের নতুন সদস্য ছিলেন এবং ওই শিবিরে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার।

প্রদেশটির ডেপুটি গভর্নর ফাহাদ আল-খালিফি পরিস্থিতি বর্ণনা করে জানান, শাবওয়ার স্থানীয় হাসপাতালগুলোতে একযোগে বিপুলসংখ্যক আহত মানুষ আসায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। চরম সংকট দেখা দেওয়ায় গুরুতর আহতদের দ্রুত আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী হাদরামাউত ও এডেনের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সরকারি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আক্রান্ত আল-আলাম শিবিরটি ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, হুতি মিলিশিয়ারা শাবওয়া লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মূলত নিরাপত্তা বাহিনী ও পুলিশের নতুন সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রটিকেই তারা হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল।

অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে শাবওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এ প্রদেশে সমৃদ্ধ তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে। বিশেষ করে ইয়েমেনের সর্ববৃহৎ জ্বালানি অবকাঠামো এবং প্রধান অর্থনৈতিক সম্পদ বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালটি এই শাবওয়া প্রদেশেই অবস্থিত।

অন্যদিকে, হুতিদের পরিচালিত সাবা সংবাদ সংস্থা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোষ্ঠীটি আল-আলাম শিবিরে ‘সৌদি শত্রুদের সমাবেশ’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এ হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে।

উল্লেখযোগ্য যে, ওই অঞ্চলের সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসেবে এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র এবং এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারেও হুতিদের একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি জোট, যদিও সেই অভিযোগ অস্বীকার করে আসছে হুতিরা।

শেয়ার করুন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন, দশম গ্রেডসহ তিন দাবিতে হুতি হামলার জেরে ঢাকা থেকে ১২৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তায় তৈরি মিসর, সিসি ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা প্রতিমায় দর্পণ বিসর্জন সেভিয়াকে উড়িয়ে এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ মরিনহো রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলের কারাদণ্ড বিআইডব্লিউটিসির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, পুনর্নির্বাচনের ঘোষণা শৈশবের দুর্গাপূজার স্মৃতি আজও টানে অপু বিশ্বাসকে বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন, সেবা বন্ধ ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ: ১২০০ জনের বেশি গ্রেপ্তার গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ জনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনে বিতর্ক: প্রতিমন্ত্রীর পদ হারালেন ইশরাক হোসেন দিনাজপুরে সাপের কামড়ে পেশাদার সাপুড়ের মৃত্যু বুমরাহকে সব ফরম্যাটে না খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর নাটোরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে শিশুর জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে বারবার লক্ষ্যবস্তু বলিউড: বন্দুকধারীদের হামলার শিকার যেসব তারকা কম্বোডিয়া থেকে ফিরছেন সাইবার প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন, দশম গ্রেডসহ তিন দাবিতে হুতি হামলার জেরে ঢাকা থেকে ১২৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তায় তৈরি মিসর, সিসি ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা প্রতিমায় দর্পণ বিসর্জন সেভিয়াকে উড়িয়ে এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ মরিনহো রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলের কারাদণ্ড বিআইডব্লিউটিসির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, পুনর্নির্বাচনের ঘোষণা শৈশবের দুর্গাপূজার স্মৃতি আজও টানে অপু বিশ্বাসকে বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন, সেবা বন্ধ ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ: ১২০০ জনের বেশি গ্রেপ্তার গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ জনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনে বিতর্ক: প্রতিমন্ত্রীর পদ হারালেন ইশরাক হোসেন দিনাজপুরে সাপের কামড়ে পেশাদার সাপুড়ের মৃত্যু বুমরাহকে সব ফরম্যাটে না খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর নাটোরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে শিশুর জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে বারবার লক্ষ্যবস্তু বলিউড: বন্দুকধারীদের হামলার শিকার যেসব তারকা কম্বোডিয়া থেকে ফিরছেন সাইবার প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন