যৌতুক বিরোধী গানে কণ্ঠ দিলেন কোনাল ও রাফসান

প্রকাশ:
Print news

সমাজের নানা অসংগতি, মানবিক সংকট এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার গীতিকবি মাহবুবুল খালিদ এবার তার গানে তুলে ধরেছেন যৌতুক প্রথার ভয়াবহ দিকগুলো। ‘যৌতুক’ শিরোনামের এই নতুন গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল এবং রাফসান। গানটি এখন ইউটিউব চ্যানেলসহ ‘খালিদ সংগীত’-এর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

গানের কথায় যৌতুককে একটি সামাজিক অভিশাপ ও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গীতিকার দেখিয়েছেন, কীভাবে যৌতুকের লোভে নারীর প্রতি সহিংসতা ও অ্যাসিড-সন্ত্রাসের মতো ঘটনা ঘটে এবং একটি সুন্দর সংসার বিপর্যস্ত হয়ে পড়ে। গানের একটি অংশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ‘যৌতুক ব্যাধি যৌতুক যন্ত্রণা/ যৌতুক অভিশাপ/ সইবো না আর যৌতুকের জ্বালা/ যৌতুক অপরাধ।’ পাশাপাশি ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য না করে তাদের সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মাহবুবুল খালিদ। তার মতে, শিক্ষা ও স্বাবলম্বিতা সামাজিক অন্যায় প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি।

মাহবুবুল খালিদ দীর্ঘকাল ধরে সমাজ সচেতনতামূলক গান লিখে আসছেন। তার কাজের একটি বড় অংশজুড়ে রয়েছে নির্যাতিত মানুষের পক্ষে প্রতিবাদ। অতীতে মিরপুরের শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি ‘আদুরি’ এবং সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ‘ফেলানীরে করল গুলি’র মতো প্রতিবাদী গান লিখেছেন। মাগুরার শিশু আছিয়াকে কেন্দ্র করে রচিত ‘মাগুরার ফুল’ গানটি তাকে বাইফা অ্যাওয়ার্ড এনে দিয়েছে। এছাড়া সম্প্রতি ‘রামিসার বিচার’ শিরোনামের আরেকটি গানও তিনি প্রকাশ করেছেন।

কেবল দেশের অভ্যন্তরীণ ঘটনাই নয়, আন্তর্জাতিক সংকটের চিত্রও তার গানে উঠে এসেছে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের ওপরও তিনি একাধিক গান লিখেছেন। খেলাধুলা, দেশপ্রেম ও লোকগীতির পাশাপাশি সামাজিক অসংগতি নিয়ে লেখা তার এই সৃষ্টিগুলো সমসাময়িক বাস্তবতাকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যৌতুক প্রথার বিরুদ্ধে চলমান লড়াইয়ে এই নতুন গানটিও একটি বলিষ্ঠ প্রতিবাদ হিসেবে গণ্য হচ্ছে।

শেয়ার করুন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সংকট নিরসনের নেপথ্যে কী? বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ যৌতুক বিরোধী গানে কণ্ঠ দিলেন কোনাল ও রাফসান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনায় সরকার বিব্রত নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা পেল কোম্পানি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে কি ফাটল ধরেছে? নারী দলের ভরাডুবির দায় কোচের কাঁধে, জ্যোতি থাকছেন অধিনায়ক কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও-র অর্থ মন্ত্রণালয়ে অফিসার পদে নিয়োগ ছেলের প্রেমের কঠিন পথ ও বিয়ের গল্প শোনালেন শিবকুমার যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশসহ ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সংকট নিরসনের নেপথ্যে কী? বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ যৌতুক বিরোধী গানে কণ্ঠ দিলেন কোনাল ও রাফসান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনায় সরকার বিব্রত নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা পেল কোম্পানি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে কি ফাটল ধরেছে? নারী দলের ভরাডুবির দায় কোচের কাঁধে, জ্যোতি থাকছেন অধিনায়ক কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও-র অর্থ মন্ত্রণালয়ে অফিসার পদে নিয়োগ ছেলের প্রেমের কঠিন পথ ও বিয়ের গল্প শোনালেন শিবকুমার যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর যুক্তরাজ্যে বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার পাঁচজন জামিনে মুক্ত, বিস্মিত ট্রাম্প আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশসহ ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত