নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা পেল কোম্পানি

প্রকাশ:
Print news

একটি নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে এক কোম্পানি ও দুই ব্যক্তির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন কাতারের সর্বোচ্চ আদালত। ক্যাসেশন কোর্টের চূড়ান্ত রায়ে বিবাদীদের ক্ষতিগ্রস্ত পক্ষকে মোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিকদের আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। বাদী পক্ষ চুক্তির শর্ত অনুযায়ী নিয়মিত অর্থ পরিশোধ করলেও অভিযুক্ত কোম্পানিটি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয়। এমনকি মাঝপথে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যা স্পষ্ট চুক্তিভঙ্গের শামিল বলে প্রতীয়মান হয়েছে। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

ভুক্তভোগী কোম্পানিটি চুক্তি বাতিল এবং অসম্পূর্ণ কাজের বিপরীতে ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল ফেরত ও ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণ চেয়ে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা করেছিল। একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদন পর্যালোচনার পর আদালত দেখতে পান যে, বাদী সব বাধ্যবাধকতা পূরণ করলেও অভিযুক্ত কোম্পানিটি কাজের মান ও সময়সীমা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

এর আগে প্রথম ইন্সট্যান্স আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক দণ্ডের রায় দিয়েছিলেন। পরবর্তীতে আপিল আদালত সেই রায় বহাল রাখলে ভুক্তভোগীরা উচ্চ আদালতে আবেদন করেন। সর্বশেষ ক্যাসেশন কোর্টও পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে আবেদনটি খারিজ করে দেওয়ায় অভিযুক্তদের এই বড় অঙ্কের অর্থ পরিশোধের নির্দেশ কার্যকর হয়েছে। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্যের প্রয়াণ নিউইয়র্ক সেনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা আবের কাওয়াস কাতার উপকূলে ট্যাংকারে হামলা ও হরমুজে অগ্নিকাণ্ড মূল্যস্ফীতির চাপে স্থবির পোশাকের বাজার, ৫০ শতাংশ ছাড়েও নেই ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষে আহত ৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ধান চাষ ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কর্ণফুলীর কৃষকরা সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্যের প্রয়াণ নিউইয়র্ক সেনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা আবের কাওয়াস কাতার উপকূলে ট্যাংকারে হামলা ও হরমুজে অগ্নিকাণ্ড মূল্যস্ফীতির চাপে স্থবির পোশাকের বাজার, ৫০ শতাংশ ছাড়েও নেই ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষে আহত ৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ধান চাষ ছেড়ে ঘাস চাষে ঝুঁকছেন কর্ণফুলীর কৃষকরা সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড