ঢাকায় দুই দিনব্যাপী ছোটকাকু উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর

প্রকাশ:
Print news

শিশু-কিশোরদের অত্যন্ত প্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকুকে নিয়ে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের ২১১ নম্বর ঠিকানা ‘আলোকিত’ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন ছোটকাকুর জনক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং অভিনেতা তারিক আনাম খান।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগরের হাত ধরে ছোটকাকুর যাত্রা শুরু। এ পর্যন্ত চরিত্রটির ৪৮টি গল্প প্রকাশিত হয়েছে এবং ২৫টি গল্প অবলম্বনে ২০০ পর্বের টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে। কিশোর-তরুণদের মধ্যে অনুসন্ধিৎসু মন, বুদ্ধিমত্তা, দেশাত্মবোধ ও সৃজনশীলতা তৈরির উদ্দেশ্যেই এই গোয়েন্দা গল্পের সৃষ্টি। এই দীর্ঘ অভিযাত্রাকে উদ্যাপন করতেই এবার আয়োজন করা হয়েছে ছোটকাকু উৎসব।

উৎসবের দুই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের মজার খেলার আয়োজন থাকবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ট্যাব, ল্যাপটপ ও ব্লুটুথ স্পিকারের মতো আকর্ষণীয় সব উপহার। এছাড়া উৎসবে বড় পর্দায় ছোটকাকু সিরিজের রোমাঞ্চকর নাটকগুলো প্রদর্শিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ছোটকাকু ক্যাফে’ নামের দুটি অনুষ্ঠান। ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সাদাত হোসাইন ও মোজাফ্ফর হোসেন রহস্য ও সৃজনশীলতা নিয়ে আলোচনায় অংশ নেবেন। এ দিন উপস্থিত থাকবেন ত্রপা মজুমদার, অপি করিম, তাসনিয়া ফারিণ ও কাজী নওশাবা আহমেদ। এছাড়া গান ও অভিনয়ের মিশেলে পরিবেশনা করবে ‘সর্বনাম-কুঁড়েঘর’ দলটি।

দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ছোটকাকু ক্যাফে’তে লেখক ফরিদুর রেজা সাগর ও পরিচালক আফজাল হোসেনের সঙ্গে উপস্থিত থাকবেন ছোটকাকু দলের কলাকুশলীরা। উৎসব উপলক্ষে নতুন আঙ্গিকে ছোটকাকু সিরিজের ১০টি বই প্রকাশের পাশাপাশি চারটি বইয়ের ইংরেজি অনুবাদও বাজারে আনা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে রহস্য ও গোয়েন্দা গল্পের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

শেয়ার করুন
শিরোনাম :
ঢাকায় দুই দিনব্যাপী ছোটকাকু উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প ইলিশের সন্ধানে সাগরে গিয়ে প্রাণহানি: অসহায় জেলে পরিবারের হাহাকার এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার আদালতে হওয়া উচিত, বললেন এরদোয়ান বরিশালে শুরু হলো দুই দিনের চলচ্চিত্র উৎসব নতুন মোড়কে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪ বই পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১১ হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানকে জ্বালানি দেবে যুক্তরাজ্য এশিয়ান গেমস: সেমিফাইনালের পথে বাংলাদেশের বাধা ডেভ হোয়াটমোর দুই সতীর্থের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ফ্রান্সের ডাগআউটে কোচ জিদানের জয় দিয়ে শুভসূচনা মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর জায়েদ খানের পাঠানো অর্থ নিতে অস্বীকৃতি রিফাত চৌধুরীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে পেজেশকিয়ান: যুদ্ধের আবহে ইরানের নতুন বার্তা ঢাকায় দুই দিনব্যাপী ছোটকাকু উৎসব শুরু ২৮ সেপ্টেম্বর ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প ইলিশের সন্ধানে সাগরে গিয়ে প্রাণহানি: অসহায় জেলে পরিবারের হাহাকার এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার আদালতে হওয়া উচিত, বললেন এরদোয়ান বরিশালে শুরু হলো দুই দিনের চলচ্চিত্র উৎসব নতুন মোড়কে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪ বই পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১১ হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানকে জ্বালানি দেবে যুক্তরাজ্য এশিয়ান গেমস: সেমিফাইনালের পথে বাংলাদেশের বাধা ডেভ হোয়াটমোর দুই সতীর্থের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ফ্রান্সের ডাগআউটে কোচ জিদানের জয় দিয়ে শুভসূচনা মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর জায়েদ খানের পাঠানো অর্থ নিতে অস্বীকৃতি রিফাত চৌধুরীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে পেজেশকিয়ান: যুদ্ধের আবহে ইরানের নতুন বার্তা