মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল, ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের লড়াই ড্র

প্রকাশ:
Print news

সংক্ষিপ্ত সারসংক্ষেপ

  • জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • গ্যাস সংকট মোকাবিলায় ১৫০ কূপ খনন ও নতুন এলএনজি টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • লেভানদোভস্কির গোলের জবাবে মেসির আসিস্টে কাসেমিরোর গোল
  • ভারতের বিপক্ষে ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো-এস্তেভাও

লিওনেল মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল আদায় করেছেন কাসেমিরো। তার আগে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল শিকাগো ফায়ার। শেষ পর্যন্ত দুই তারকার গোলেই ১-১ সমতায় শেষ হয়েছে ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের মধ্যকার ম্যাচটি।

বুধবার ঘরের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল শিকাগো। ম্যাচের ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী লেভানদোভস্কি। মায়ামির ইয়ান ফ্রের দিক পরিবর্তন করে জায়গা বের করে নেন অ্যান্ড্রু গুটম্যান। এরপর পোস্টের দিকে ক্রস বাড়ালে ডান পা উঁচিয়ে বল জালে পাঠান পোলিশ এই স্ট্রাইকার। টানা তিন ম্যাচ ধরে গোল পাওয়া লেভানদোভস্কির এটি গত নয় ম্যাচে ষষ্ঠ গোল।

গোল হজমের পর প্রথমার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি। ৪১ মিনিটে আরও ভালো সুযোগ তৈরি করেন মেসি। শিকাগোর দ’আভিলা জে তাহকে কাটিয়ে বক্সের মাথা থেকে শট নিলেও তা গোল এনে দিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন কাসেমিরো। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান এই তারকা। কাসেমিরোর গোলের ঠিক এক মিনিট আগে দারুণ এক ক্লিয়ারেন্সে শিকাগোকে গোল হজমের হাত থেকে বাঁচান নোয়া অ্যালেন। জার্মান বেরেতেরেমের শট গোলমুখে ঢোকার আগেই ঠেকিয়ে দেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহেই ধারে শিকাগোতে যোগ দেওয়া অ্যালেন এর আগে ইন্টার মায়ামির হয়ে লিগে ৯০ ম্যাচ খেলেছেন।

ম্যাচে ইন্টার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার দুটি সেভ করেন। অন্যদিকে মেসিদের ছয়টি শট ঠেকিয়ে শিকাগোকে এক পয়েন্ট এনে দেন গোলরক্ষক ব্র্যাডি। এই ড্রয়ে টানা চার ম্যাচে সমতায় থাকল শিকাগো। টানা সাত ম্যাচে অপরাজিত থাকা দলটি ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে।

অন্যদিকে সাম্প্রতিক সময়টা ইন্টার মায়ামির জন্য কিছুটা কঠিন যাচ্ছে। গত সাত ম্যাচে মাত্র একটি জয় পাওয়া মায়ামির হার দুটি ও ড্র চারটি। ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা অবশ্য লিগের উপরের দিকেই অবস্থান করছে।

অন্যান্য ফুটবল সংবাদ

  • স্পেনে দ্বিতীয় ক্লাব কিনতে যাচ্ছেন মেসি
  • ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, এবারও নেই রোনালদো
  • ৩০০ গোল: এমবাপে-রোনালদোকে টপকালেও মেসির পেছনে হালান্ড
  • তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি-রোনালদো?
শেয়ার করুন
শিরোনাম :
মামলায় হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প-যুগের কার্যকর অবসান চলচ্চিত্র ও অস্তিত্বের সংকট নিয়ে খোলামেলা ঋত্বিক ঘটক শচীনকে টপকে ওয়ানডেতে রান তাড়ায় নতুন রেকর্ড কোহলির টেকনাফে ইয়াবা সংক্রান্ত বিরোধে দুইজনের মৃত্যু, আহত দুই বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মৃত্যুর ঘটনা মামলায় দিশার ফের তিনদিনের রিমান্ড মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে অ্যাস্টন ভিলাকে হারাল বার্সেলোনা ট্রাম্প যুগের অবসান: মার্কিন রাজনীতিতে নতুন মোড় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করতে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে ইতিহাসের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ ৩১ হাজার ৯৯৯ টাকায় শাওমির নতুন শক্তিশালী রেডমি ১৭ ফাইভ-জি ফোন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়, চাপে ট্রাম্প স্বদলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নওগাঁয় বিএনপি নেতার হুঁশিয়ারি ৫২তম বিসিএস কি বিশেষ হবে? চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে সংশয় ও কৌতূহল যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা করাচি টেস্টে শেন ওয়ার্নকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন সেলিম মালিক ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মতি, মধ্যস্থতায় কাতার মামলায় হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প-যুগের কার্যকর অবসান চলচ্চিত্র ও অস্তিত্বের সংকট নিয়ে খোলামেলা ঋত্বিক ঘটক শচীনকে টপকে ওয়ানডেতে রান তাড়ায় নতুন রেকর্ড কোহলির টেকনাফে ইয়াবা সংক্রান্ত বিরোধে দুইজনের মৃত্যু, আহত দুই বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মৃত্যুর ঘটনা মামলায় দিশার ফের তিনদিনের রিমান্ড মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে অ্যাস্টন ভিলাকে হারাল বার্সেলোনা ট্রাম্প যুগের অবসান: মার্কিন রাজনীতিতে নতুন মোড় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করতে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে ইতিহাসের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ ৩১ হাজার ৯৯৯ টাকায় শাওমির নতুন শক্তিশালী রেডমি ১৭ ফাইভ-জি ফোন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়, চাপে ট্রাম্প স্বদলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নওগাঁয় বিএনপি নেতার হুঁশিয়ারি ৫২তম বিসিএস কি বিশেষ হবে? চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে সংশয় ও কৌতূহল যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা করাচি টেস্টে শেন ওয়ার্নকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন সেলিম মালিক ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সম্মতি, মধ্যস্থতায় কাতার