সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার

প্রকাশ:
Print news

সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে আসা তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা জিন্দাবাজার এলাকার ওই রেস্তোরাঁর কর্মী।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেলে ভুক্তভোগী তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের ওই রেস্তোরাঁয় খেতে যান। এ সময় তাঁদের অজান্তে গোপনে ছবি তোলা হয়। পরে সেই ছবি ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে দিয়ে তাঁদের সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়। এতে দুই পরিবারই বিব্রতকর পরিস্থিতির শিকার হন। ভুক্তভোগী তরুণের অভিযোগ অনুযায়ী, ছবিগুলো ব্যবহারের মাধ্যমে তাঁদের সামাজিকভাবে হেনস্তা ও উসকানি দেওয়া হচ্ছিল। তাঁরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, ঘটনার পর রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপরই রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। ভুক্তভোগী তরুণের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে যে, এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না।

শেয়ার করুন
শিরোনাম :
আরআরএফে ৪৪০ পদে নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বিদেশি ঋণ পরিশোধে বাড়ছে চাপ: আয় ও ব্যয়ের বড় ব্যবধান সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন মিসর পার্লামেন্টের কুমিল্লায় প্রকাশ্যে মারধরে জামায়াত কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আরআরএফে ৪৪০ পদে নিয়োগ: সরাসরি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বিদেশি ঋণ পরিশোধে বাড়ছে চাপ: আয় ও ব্যয়ের বড় ব্যবধান সিলেটে রেস্তোরাঁয় ছবি তুলে হেনস্তা, দুই কর্মচারী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন মিসর পার্লামেন্টের কুমিল্লায় প্রকাশ্যে মারধরে জামায়াত কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি