ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সম্প্রতি একটি বিশেষ ফটোশুটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ঐতিহ্যবাহী লাল-হলুদ ঢাকাই শাড়ির সঙ্গে কপালে বড় টিপ, নাকে নথ এবং খোঁপায় ফুলের মালা পরা লুকে তাকে দেখা গেলেও, তার পোশাকের ধরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মূলত ব্লাউজবিহীন ব্যাকলেস লুকে অনাবৃত পিঠের সাহসী পোজটি নেটিজেনদের একটি অংশের তীব্র সমালোচনার শিকার হয়েছে।
নেটিজেনদের নেতিবাচক প্রতিক্রিয়া
- জিৎ নামে একজন মন্তব্য করেছেন, “বুড়ো বয়সে এর আবার কি হলো।”
- প্রদীপ লিখেছেন, “৫৫ বছর বয়সে তাও এসব করছে, ছি! ছি!”
- লিমা নামে একজন ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, “আমি শুধু ভাবছি, বেলপাতাটা ওখানে দিলো কেন?”
- অনেকে তাকে বয়স অনুপাতে রুচিশীল পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন এবং ব্লাউজ ছাড়া এমন পোজ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া অসংখ্য মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানান নি এই অভিনেত্রী। তিনি ছোটপর্দা থেকে বড়পর্দা—তুখোড় অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন। পরিচালক অতনু বোস নির্মিত ‘সেদিন দুজনে’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন কাঞ্চনা মৈত্র। ২০০৮ সালে মুক্তি পায় এটি। পরবর্তীতে ২০১১ সালে ‘বাই বাই ব্যাংকক’ সিনেমায় অভিনয় করে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন। এছাড়া ‘কয়েকটি মেয়ের গল্প’, ‘এক এক্কে দুই’, ‘শজারুর কাটা’ ও ‘নকশাল’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

