দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তা নিশ্চিতে ১৬ নির্দেশনা মন্ত্রণালয়ের

প্রকাশ:
Print news

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মোট ১৬টি নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নদীবন্দরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফিটনেসবিহীন লঞ্চ ও ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখতে বলা হয়েছে। রাতে সব ধরণের স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলা চলাচলের ক্ষেত্রে মাঝনদী দিয়ে চলাচল বন্ধ রাখা ও যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া নৌদুর্ঘটনা মোকাবিলায় উদ্ধারকারী জাহাজ সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে এবং নদীবন্দরগুলোতে অগ্নিনির্বাপণ সক্ষমতা বাড়াতে হবে। আবহাওয়া সতর্কবার্তা যথাযথভাবে অনুসরণ করেই নৌযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীদের ওঠানামার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। টার্মিনালের নির্ধারিত পন্টুন ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে এবং সদরঘাটসহ বিভিন্ন স্থানে মাঝনদীতে ট্রলার বা নৌকার মাধ্যমে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নৌযানে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে নজরদারি বাড়াতে হবে। সদরঘাট এলাকায় হকার ও ক্যানভাসারদের অবস্থান রোধ, টার্মিনালে অবৈধ পার্কিং বন্ধ এবং প্রবেশপথে নৌযানের রুট ও পন্টুনের তথ্য প্রদর্শন করতে হবে।

ফেরিতে যানবাহনের সারি ও প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ফেরিতে ওঠার আগে চালক ছাড়া অন্য যাত্রীদের গাড়ি থেকে নেমে পড়ার নিয়মটি কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে টার্মিনালে সাইনবোর্ড স্থাপন করতে হবে। এছাড়া নারী, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে টার্মিনালে পানি, স্যানিটেশন, বিশ্রাম ও মোবাইল চার্জিংয়ের মতো সেবার মান উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীদের সচেতনতা ও জরুরি সহায়তার জন্য লঞ্চে হটলাইন নম্বরগুলো প্রদর্শন করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস ১০২, বিআইডব্লিউটিএর যাত্রীসেবা ১৬১১৩ এবং কোস্ট গার্ড ১৬১১১। আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য ১০৯০ অথবা ৪১০২৫৭৩০ ও ৪১০২৫৭৩১ নম্বরে যোগাযোগের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্কের জাহাজ এসকেএস ফাউন্ডেশনে ৩২ পদে নিয়োগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর গ্রামপুলিশের বেতন ও অবসরভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ টাকার শাড়িতে মিস ইউনিভার্সে ভারতের কাজিয়া দেশ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার এক নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিবাহ সম্পন্ন চাকরি হারানো বাংলাদেশি অভিবাসীদের সিঙ্গাপুরে নতুন কাজের সুযোগ সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সিলেট টেস্টে চোটের কারণে ব্যাটিংয়ে অনিশ্চিত সাদমান ইসলাম ইরানে যুক্তরাষ্ট্র দখলদার হিসেবে থাকতে পারে: ট্রাম্প রিজভী: ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্কের জাহাজ এসকেএস ফাউন্ডেশনে ৩২ পদে নিয়োগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর গ্রামপুলিশের বেতন ও অবসরভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ টাকার শাড়িতে মিস ইউনিভার্সে ভারতের কাজিয়া দেশ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার এক নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিবাহ সম্পন্ন চাকরি হারানো বাংলাদেশি অভিবাসীদের সিঙ্গাপুরে নতুন কাজের সুযোগ সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সিলেট টেস্টে চোটের কারণে ব্যাটিংয়ে অনিশ্চিত সাদমান ইসলাম ইরানে যুক্তরাষ্ট্র দখলদার হিসেবে থাকতে পারে: ট্রাম্প রিজভী: ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী