বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার কর্মী, শ্রমবাজার চালুর উদ্যোগ

প্রকাশ:
Print news

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সব ধরনের ব্যয় বহন করা হবে, ফলে কর্মীদের কোনো আর্থিক চাপ নিতে হবে না।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর তত্ত্বাবধানে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা শ্রমবাজারটি নতুন করে উন্মুক্ত হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের আমলে সৃষ্ট দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে এই বাজারটি বন্ধ হয়ে গিয়েছিল। এখন স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় কর্মী পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। এই কূটনৈতিক তৎপরতার ফলেই শ্রমবাজার চালুর পথ সুগম হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সিকে নির্বাচন করেছে এবং অবশিষ্ট ৩১২টি প্রতিষ্ঠানকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দেয়া হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলও এই পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
জাকার্তায় বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিলেন হামজা কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ নবম পে স্কেল: কমলো সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা অপ্রতিম নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় মায়ের সন্দেহের তীর দুটি সংসদ থেকে চিঠি পেলে নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে এআই ঝুঁকি নিয়ে নোটিফিকেশন ব্যবস্থা গড়বে যুক্তরাষ্ট্র ও চীন সৌদি-হুথি দ্বন্দ্বে বাংলাদেশের রেমিট্যান্স ও শ্রমবাজারে বড় সংকটের আশঙ্কা এনআইডি জন্মতারিখ সংশোধনে কঠোর মনিটরিং করবে ইসি রাফিনহার হ্যাটট্রিকে উড়ছে বার্সা, মুগ্ধ সেভিয়া কোচ মিরসরাইয়ে বিধবা ও এতিম পরিবারের পাশে জামায়াতে ইসলামী ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ, বেতন ৭২ হাজার টাকা শিশুর নিরাপত্তায় জিপিএস ট্র্যাকার: কেনার আগে যা জানা জরুরি জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে শরণার্থী-কন্যা আলিফ আরালপ আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান ঢাকাই সিনেমার কিংবদন্তি সুচন্দার ছয় দশকের পথচলা জ্বালানি তেলের দাম বাড়াল সরকার শেষ মুহূর্তের গোলে ড্র করে হাঁপ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড শক্তিশালী এল নিনোর অশনি সংকেত: বড় দুর্যোগের মুখে এশিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ: আবেদন করুন অনলাইনে জাকার্তায় বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিলেন হামজা কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ নবম পে স্কেল: কমলো সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা অপ্রতিম নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় মায়ের সন্দেহের তীর দুটি সংসদ থেকে চিঠি পেলে নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে এআই ঝুঁকি নিয়ে নোটিফিকেশন ব্যবস্থা গড়বে যুক্তরাষ্ট্র ও চীন সৌদি-হুথি দ্বন্দ্বে বাংলাদেশের রেমিট্যান্স ও শ্রমবাজারে বড় সংকটের আশঙ্কা এনআইডি জন্মতারিখ সংশোধনে কঠোর মনিটরিং করবে ইসি রাফিনহার হ্যাটট্রিকে উড়ছে বার্সা, মুগ্ধ সেভিয়া কোচ মিরসরাইয়ে বিধবা ও এতিম পরিবারের পাশে জামায়াতে ইসলামী ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ, বেতন ৭২ হাজার টাকা শিশুর নিরাপত্তায় জিপিএস ট্র্যাকার: কেনার আগে যা জানা জরুরি জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে শরণার্থী-কন্যা আলিফ আরালপ আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান ঢাকাই সিনেমার কিংবদন্তি সুচন্দার ছয় দশকের পথচলা জ্বালানি তেলের দাম বাড়াল সরকার শেষ মুহূর্তের গোলে ড্র করে হাঁপ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড শক্তিশালী এল নিনোর অশনি সংকেত: বড় দুর্যোগের মুখে এশিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ: আবেদন করুন অনলাইনে