নাগরিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছে জামায়াত: সেলিম উদ্দিন

প্রকাশ:
Print news

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে বুধবার রাজধানীর ৫৪টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের অংশ হিসেবে বুধবার হাতিরঝিল থানার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস মোড় থেকে শুরু করে মধুবাগ, বেপারি গলি ও টিএন্ডটি কলোনিসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবেও পরিচিত।

সমবেত জনতার উদ্দেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে ফটোসেশনের দিন শেষ হয়ে গেছে, এখন প্রয়োজন কাজে হাত লাগানো। তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন প্রশাসন অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব এবং ময়লা-আবর্জনার বিষয়ে উদাসীন। তিনি বলেন, ‘আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে। নাগরিক ও মানবিক দায়িত্ববোধ এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি।’ তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে শহরকে সুন্দর রাখা সম্ভব।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ঢাকা গড়ে তোলাই তাদের লক্ষ্য। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি যানজটমুক্ত, জলাবদ্ধতামুক্ত ও পরিষ্কার ঢাকা গড়তে হলে ঢাকাবাসীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এই কর্মসূচিতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকের পাশাপাশি অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীরা অংশ নিচ্ছেন। অভিযানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার, হাতিরঝিল অঞ্চল টিম সদস্য মো. ইউছুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানা আমির ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, হাতিরঝিল পশ্চিম থানা আমির মো. নূরুল ইসলাম আকন্দ, হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন এবং হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন
শিরোনাম :
ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কুয়াকাটায় মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজকের খেলার সূচি ও বিশ্বসংবাদ সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, এড়িয়ে চলছেন দিল্লি ইতিহাদে সিটিকে গোলবন্যায় ভাসাল পিএসজি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ডব্লিউসিএল থেকে বিদায় নিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে শেষ জ্যোতির সফর উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান পরিচালক আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন: নীতি টেইলর ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কুয়াকাটায় মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজকের খেলার সূচি ও বিশ্বসংবাদ সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, এড়িয়ে চলছেন দিল্লি ইতিহাদে সিটিকে গোলবন্যায় ভাসাল পিএসজি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ডব্লিউসিএল থেকে বিদায় নিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে শেষ জ্যোতির সফর উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান পরিচালক আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন: নীতি টেইলর