দেশের ৬৫ হাজার গ্রামে স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশ:
Print news

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে স্কুল ফিডিং কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের ৬৫ হাজার গ্রামে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ক ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ফর্টিফাইড বিস্কুট, কলা, মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো দেশের প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনা। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশেও মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার সরবরাহের পাইলট প্রকল্প খুব শিগগিরই শুরু হবে। স্থানীয় বাজার থেকে শাকসবজি, মাছ ও ডিম সংগ্রহ করে মায়েরা এই খাবার রান্না ও সরবরাহ করবেন। মাদারস কমিটির কার্যকর নজরদারির কারণে অনিয়ম কমেছে উল্লেখ করে তিনি মায়েদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানেও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। দুর্গম অঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ‘দুর্গম ভাতা’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নদীভাঙনপ্রবণ এলাকায় স্থানান্তরযোগ্য মডুলার বিল্ডিং মডেল নিয়ে কাজ চলছে। শিক্ষক সংকট নিরসনে প্রশিক্ষণ ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হচ্ছে যাতে দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে থাকতে না হয়। এছাড়া শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ে নাইটগার্ড ও এমএলএসএসসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ, প্রকল্প পরিচালক আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে মূল্যায়নভিত্তিক পদোন্নতি, নতুন বদলি নীতি এবং পেশাগত উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। ওরিয়েন্টেশন সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ১২৩.৮৭ টাকা ৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি আইআরজিসির |: হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আইনি প্রক্রিয়ায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গাজীপুরে অস্থিরতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত মেসির সব কিছু থেকেই শেখার চেষ্টা করি: নিকো পাজ মহাখালীতে কিশোরী সন্তানের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাইলেন মা জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা ‘কিং’ সিনেমার নতুন গানে দীপিকার গেরুয়া পোশাক, ফিরল বিতর্কের ছায়া চট্টগ্রামে চাঞ্চল্যকর গোলাগুলির এক বছর: অধরা সেই বাঁহাতি শুটার মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রোরেল স্টেশন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে সামরিক হামলা ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, নেতানিয়াহুই কি থাকছেন প্রধানমন্ত্রী? শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরে বিজিবি ও ম্যাজিস্ট্রেট বৃদ্ধি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ১২৩.৮৭ টাকা ৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি আইআরজিসির |: হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আইনি প্রক্রিয়ায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গাজীপুরে অস্থিরতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত মেসির সব কিছু থেকেই শেখার চেষ্টা করি: নিকো পাজ মহাখালীতে কিশোরী সন্তানের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাইলেন মা জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা ‘কিং’ সিনেমার নতুন গানে দীপিকার গেরুয়া পোশাক, ফিরল বিতর্কের ছায়া চট্টগ্রামে চাঞ্চল্যকর গোলাগুলির এক বছর: অধরা সেই বাঁহাতি শুটার মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রোরেল স্টেশন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে সামরিক হামলা ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, নেতানিয়াহুই কি থাকছেন প্রধানমন্ত্রী? শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরে বিজিবি ও ম্যাজিস্ট্রেট বৃদ্ধি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি