দুই বছরেই নির্বাচনী এলাকার সব উন্নয়ন শেষ হবে: প্রতিমন্ত্রী

প্রকাশ:
Print news

দুই বছরের মধ্যে নির্বাচনী এলাকার যাবতীয় উন্নয়ন কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা এবং অসহায়দের মাঝে রিকশা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে সরকারের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, কেবল পথচলা শুরু হয়েছে। ইতিমধ্যে ভৈরব ও কুলিয়ারচরে নানামুখী উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ভৈরবের পাশাপাশি উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাত মাসের মাথায় যারা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে তারা সরকারের উন্নয়ন ধারা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এ সময় সরকারি বিভিন্ন সুবিধাভোগী সাধারণ মানুষকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন
শিরোনাম :
রোনালদো পরবর্তী যুগে ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের বড় জয় নাগোয়ার রোদে স্বস্তি, পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের অপেক্ষায় বাংলাদেশ দুই বছরেই নির্বাচনী এলাকার সব উন্নয়ন শেষ হবে: প্রতিমন্ত্রী গত সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিশ্চিত হলো ‘স্ত্রী থ্রি’, কবে মুক্তি পাবে সিনেমাটি? সংবেদনশীল তথ্য অপব্যবহার: ওপেনএআই থেকে তিন গবেষক বরখাস্ত আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির ককপিটে পাইলটদের সংঘাত: ইসরায়েল রুটের সব ফ্লাইট স্থগিত করল দুই দশকের যুদ্ধের ইতি: ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আজকের খেলার সূচি ও টিভি তালিকা চাঁদপুরে পিকআপ ও ছয় চাকার গাড়ির সংঘর্ষে তরুণ নিহত গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ: বেতন ও আবেদনের নিয়ম শারদীয় উৎসবে মেতেছেন অভিনেত্রী পূজা চেরী বোতলজাত সয়াবিন তেলের সংকট: ফের দাম বাড়ানোর অপেক্ষায় কোম্পানিগুলো মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই শুরু সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ে ৮.৫৪ শতাংশ প্রবৃদ্ধি নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান রোনালদো পরবর্তী যুগে ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের বড় জয় নাগোয়ার রোদে স্বস্তি, পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের অপেক্ষায় বাংলাদেশ দুই বছরেই নির্বাচনী এলাকার সব উন্নয়ন শেষ হবে: প্রতিমন্ত্রী গত সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিশ্চিত হলো ‘স্ত্রী থ্রি’, কবে মুক্তি পাবে সিনেমাটি? সংবেদনশীল তথ্য অপব্যবহার: ওপেনএআই থেকে তিন গবেষক বরখাস্ত আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির ককপিটে পাইলটদের সংঘাত: ইসরায়েল রুটের সব ফ্লাইট স্থগিত করল দুই দশকের যুদ্ধের ইতি: ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আজকের খেলার সূচি ও টিভি তালিকা চাঁদপুরে পিকআপ ও ছয় চাকার গাড়ির সংঘর্ষে তরুণ নিহত গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ: বেতন ও আবেদনের নিয়ম শারদীয় উৎসবে মেতেছেন অভিনেত্রী পূজা চেরী বোতলজাত সয়াবিন তেলের সংকট: ফের দাম বাড়ানোর অপেক্ষায় কোম্পানিগুলো মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই শুরু সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ে ৮.৫৪ শতাংশ প্রবৃদ্ধি নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান