চাঁদপুরে পিকআপ ও ছয় চাকার গাড়ির সংঘর্ষে তরুণ নিহত

প্রকাশ:
Print news

চাঁদপুরের মতলব ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর পিকআপভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ছয় চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অহিদুল মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার পথে ব্রিজে উঠলে অজ্ঞাত পরিচয়ের ওই ছয় চাকার গাড়িটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের আসনে থাকা অহিদুল মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় পৌঁছালে অহিদুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লা, যিনি আহত অহিদুলকে ঢাকা নেওয়ার দায়িত্বে ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখন পর্যন্ত চালক বা গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অজ্ঞাতনামা ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করার জন্য কাজ শুরু করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন
শিরোনাম :
আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা রোনালদোবিহীন প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারল পর্তুগাল যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় আইটি পেশাজীবীদের জন্য আটটি বিকল্প দেশ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ইসরায়েলি হামলায় কার্বন নিঃসরণ ১৫ লাখ টন, ক্ষতিপূরণ চাইল ইরান দক্ষিণ আফ্রিকা সফরে শান্তর বিশ্বাসেই টিকে থাকার লড়াই বাংলাদেশের চাপ নিতে পারেনি তরুণরা, সেমিফাইনাল থেকে বিদায়ের পর ডুলি ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব থেকে ভ্যান্সকে সরালেন ট্রাম্প গাজায় ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সিনিয়রদের কাছ থেকে কখনো প্রশংসা পাইনি: অভিনেতা জোভান ২০২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: স্পিকার যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা বন্ধ ফ্লাইট: প্রযুক্তিগত ত্রুটির কবলে আকাশপথ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা রোনালদোবিহীন প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারল পর্তুগাল যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় আইটি পেশাজীবীদের জন্য আটটি বিকল্প দেশ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ইসরায়েলি হামলায় কার্বন নিঃসরণ ১৫ লাখ টন, ক্ষতিপূরণ চাইল ইরান দক্ষিণ আফ্রিকা সফরে শান্তর বিশ্বাসেই টিকে থাকার লড়াই বাংলাদেশের চাপ নিতে পারেনি তরুণরা, সেমিফাইনাল থেকে বিদায়ের পর ডুলি ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব থেকে ভ্যান্সকে সরালেন ট্রাম্প গাজায় ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সিনিয়রদের কাছ থেকে কখনো প্রশংসা পাইনি: অভিনেতা জোভান ২০২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: স্পিকার যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা বন্ধ ফ্লাইট: প্রযুক্তিগত ত্রুটির কবলে আকাশপথ