নিশ্চিত হলো ‘স্ত্রী থ্রি’, কবে মুক্তি পাবে সিনেমাটি?

প্রকাশ:
Print news

বলিউডের ব্লকবাস্টার হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘স্ত্রী’-এর পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ‘স্ত্রী টু’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর প্রযোজক দিনেশ ভিজান নিশ্চিত করেছেন যে, আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘স্ত্রী থ্রি’ আসছে। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী টু’ ৭৮.১৯ কোটি রুপি বাজেটে নির্মিত হয়ে বিশ্বব্যাপী ৮৫৭ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছিল। সিনেমাটিতে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের রসায়ন এবং তামান্না ভাটিয়ার ‘আজ কি রাত’ গানে নাচ দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। ‘স্ত্রী টু’ সিনেমায় তামান্না ভাটিয়ার নাচে যেমন বুঁদ হয়েছিলেন দর্শক, তেমনই বক্স অফিসেও ঝড় তুলেছিল সিনেমাটি। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ২০১৮ সালে মুক্তি পায়। ৬ বছর বিরতির পর দ্বিতীয় কিস্তি নিয়ে আসেন পরিচালক। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির তৃতীয় কিস্তি দর্শকদের সাম আনার ঘোষণা দিলেন প্রযোজক দিনেশ ভিজান।

প্রযোজক দিনেশ ভিজান জানিয়েছেন, নতুন এই সিনেমার চিত্রনাট্যের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে পরিচালক অমর কৌশিক চিত্রনাট্যের বিষয়ে বাড়তি কোনো তথ্য প্রকাশ করতে রাজি নন, কারণ তিনি দর্শকদের মধ্যে চমক বজায় রাখতে চান। দিনেশ ভিজান এক অনুষ্ঠানে বলেন, ‘স্ত্রী’-এর যে উপাদানগুলো দর্শকদের পছন্দ হয়েছে, তার সবই থাকবে। তবে গল্পটি কোথা থেকে শুরু বা শেষ হবে তা আপাতত গোপন রাখা হচ্ছে। আপনারা যা কিছু ভেবেছেন, সব মাথা থেকে বের করে দিন। আমি এর বেশি কিছু বললে আপনারা আমার ওপর খুব রাগ করবেন। তার ধারণা—আমি কৌতূহল বা উত্তেজনা নষ্ট করে ফেলি। ”।

পরিচালক অমর কৌশিক এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি ভিকি কৌশল অভিনীত পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত ‘মহাবতার’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। দিনেশ ভিজান জানান, ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিকে ‘মহাবতার’-এর দৃশ্যধারণ শুরু হবে এবং তা জুনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই তিনি ‘স্ত্রী থ্রি’-এর কাজে মনোযোগ দেবেন।

দিনেশ ভিজানের ভাষ্যমতে, আগামী বছরের শেষ দিকে ‘স্ত্রী থ্রি’-এর শুটিং শুরু করা হবে। সব মিলিয়ে সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে। ঠিক কোন সময়ে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত না হলেও, প্রযোজকের ধারণা স্বাধীনতা দিবস কিংবা বড়দিনের উৎসবের সময়টিকে বেছে নেওয়া হতে পারে।

সিনেমাটিতে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অক্ষয় কুমারের ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ‘স্ত্রী টু’-এ তার চরিত্রকে চন্দ্রভানের বংশধর হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যা এই ফ্র্যাঞ্চাইজির পৌরাণিক গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ‘স্ত্রী থ্রি’-এ তামান্না ভাটিয়া থাকছেন কি না, সে বিষয়ে প্রযোজক এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি।

শেয়ার করুন
শিরোনাম :
দুই বছরেই নির্বাচনী এলাকার সব উন্নয়ন শেষ হবে: প্রতিমন্ত্রী গত সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিশ্চিত হলো ‘স্ত্রী থ্রি’, কবে মুক্তি পাবে সিনেমাটি? সংবেদনশীল তথ্য অপব্যবহার: ওপেনএআই থেকে তিন গবেষক বরখাস্ত আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির ককপিটে পাইলটদের সংঘাত: ইসরায়েল রুটের সব ফ্লাইট স্থগিত করল দুই দশকের যুদ্ধের ইতি: ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আজকের খেলার সূচি ও টিভি তালিকা চাঁদপুরে পিকআপ ও ছয় চাকার গাড়ির সংঘর্ষে তরুণ নিহত গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ: বেতন ও আবেদনের নিয়ম শারদীয় উৎসবে মেতেছেন অভিনেত্রী পূজা চেরী বোতলজাত সয়াবিন তেলের সংকট: ফের দাম বাড়ানোর অপেক্ষায় কোম্পানিগুলো মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই শুরু সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ে ৮.৫৪ শতাংশ প্রবৃদ্ধি নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান দিনাজপুর মেডিকেল থেকে জামায়াত নেতার স্ত্রী নিখোঁজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১০ পদে জনবল নিয়োগ দুই বছরেই নির্বাচনী এলাকার সব উন্নয়ন শেষ হবে: প্রতিমন্ত্রী গত সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিশ্চিত হলো ‘স্ত্রী থ্রি’, কবে মুক্তি পাবে সিনেমাটি? সংবেদনশীল তথ্য অপব্যবহার: ওপেনএআই থেকে তিন গবেষক বরখাস্ত আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির ককপিটে পাইলটদের সংঘাত: ইসরায়েল রুটের সব ফ্লাইট স্থগিত করল দুই দশকের যুদ্ধের ইতি: ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আজকের খেলার সূচি ও টিভি তালিকা চাঁদপুরে পিকআপ ও ছয় চাকার গাড়ির সংঘর্ষে তরুণ নিহত গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ: বেতন ও আবেদনের নিয়ম শারদীয় উৎসবে মেতেছেন অভিনেত্রী পূজা চেরী বোতলজাত সয়াবিন তেলের সংকট: ফের দাম বাড়ানোর অপেক্ষায় কোম্পানিগুলো মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই শুরু সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয়ে ৮.৫৪ শতাংশ প্রবৃদ্ধি নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান দিনাজপুর মেডিকেল থেকে জামায়াত নেতার স্ত্রী নিখোঁজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১০ পদে জনবল নিয়োগ