সংবেদনশীল তথ্য অপব্যবহার: ওপেনএআই থেকে তিন গবেষক বরখাস্ত

প্রকাশ:
Print news

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের তিন গবেষককে বরখাস্ত করেছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করে সংবেদনশীল তথ্যের অপব্যবহারের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে সান ফ্রান্সিসকোভিত্তিক এআই কোম্পানিটি।

ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, তাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে বরখাস্ত হওয়া ওই তিন কর্মী প্রতিষ্ঠানের নির্ধারিত গোপনীয়তা রক্ষা ও তথ্য ব্যবহারের প্রক্রিয়া অনুসরণ করেননি। এর ফলে প্রতিষ্ঠানে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ না করলেও, ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী তাঁরা হলেন জেসমিন ওয়াং, তোমেক কোরবাক এবং মিকিতা বালেসনি। এক বিবৃতিতে ওপেনএআই এএফপিকে বলেছে, ‘আমরা তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। এতে আমাদের নীতিমালার লঙ্ঘন ও আস্থার সংকট তৈরি হয়েছে, যা আমাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’।

বরখাস্ত হওয়া এই গবেষকরা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআইয়ের নিরাপত্তা ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে সরব ছিলেন। মিকিতা বালেসনি গত ১০ সেপ্টেম্বর এক পোস্টে মন্তব্য করেছিলেন যে, এআইয়ের কারণে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি। অন্যদিকে, তোমেক কোরবাক ১১ সেপ্টেম্বর ওপেনএআইয়ের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য অসন্তোষ জানিয়ে লিখেছিলেন, প্রতিষ্ঠানের অনেক পদক্ষেপের সঙ্গে তিনি একমত নন। তবে এএফপির পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও এই তিনজন কোনো সাড়া দেননি। মিকিতা বালেসনি গত ১০ সেপ্টেম্বর এক পোস্টে লিখেছিলেন, ‘আমি ওপেনএআইয়ে কাজ করি এবং আমার মনে হয়, এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার আশঙ্কা ১০ শতাংশের বেশি। তবে আমি খুবই খুশি যে এ কথা বলার সুযোগ আমাকে দেওয়া হচ্ছে।’।

এই বরখাস্তের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। গত মাসে অ্যানথ্রপিক নামক প্রতিষ্ঠান থেকে পদত্যাগের সময় গবেষক জ্যাকব কক্সন অভিযোগ করেছিলেন যে, ওপেনএআইসহ বড় প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী এআই মডেল তৈরির নেশায় মানুষের জীবন নিয়ে এক ধরনের জুয়া খেলছে। গত মাসে ২৭ বছর বয়সী গবেষক জ্যাকব কক্সন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। এআই কি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে সাম্প্রতিক মাসগুলোয় এআই মডেলের নিরাপত্তা নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে।

নিরাপত্তা ইস্যুতে কেবল কর্মীরাই নন, বরং প্রযুক্তি নিয়েও ওপেনএআই সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের নতুন ‘অ্যাস্ট্রা ৬.১’ মডেল উন্মোচনের সিদ্ধান্ত বাতিল করেছে। অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, এই মডেলটি এখনো শতভাগ নির্ভরযোগ্য নয় এবং এটি মাঝেমধ্যে নির্দিষ্ট নির্দেশনা অমান্য করার প্রবণতা প্রদর্শন করছে, যা ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

শেয়ার করুন
শিরোনাম :
ে মাদ্রাসার উপাধ্যক্ষ কারাগারে: টঙ্গীতে শিশুকে যৌন হয়রানির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের মাদারীপুরে পুলিশের রেকারে প্রাইভেট কারের ধাক্কা, ব্যবসায়ীর মৃত্যু দেশের বাজারে স্বর্ণের দাম কমল মেয়ের দ্রুত সুস্থতা কামনায় সালহা খানম নাদিয়ার দোয়া প্রার্থনা ওয়ানডেতে চার শ রানের চূড়া: বাংলাদেশ কত দূরে? হেফাজতের নেতৃত্বে সাত দলের নতুন জোট গঠন বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য আজকের খেলার সূচি ও সরাসরি সম্প্রচারের তথ্য বগুড়ায় সার ডিলার নিয়োগে স্থবিরতা, অপেক্ষায় ১১ উপজেলা ব্র্যাকে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ, জানুন বিস্তারিত দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল ইরানি নারী নির্মাতাদের চোখে জীবন ও স্বাধীনতার সংগ্রাম প্রাথমিকের বই ছাপায় স্বস্তি জামায়াত-আওয়ামী লীগ সম্পর্ক প্রমাণিত: রুহুল কবির রিজভী হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ ে মাদ্রাসার উপাধ্যক্ষ কারাগারে: টঙ্গীতে শিশুকে যৌন হয়রানির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের মাদারীপুরে পুলিশের রেকারে প্রাইভেট কারের ধাক্কা, ব্যবসায়ীর মৃত্যু দেশের বাজারে স্বর্ণের দাম কমল মেয়ের দ্রুত সুস্থতা কামনায় সালহা খানম নাদিয়ার দোয়া প্রার্থনা ওয়ানডেতে চার শ রানের চূড়া: বাংলাদেশ কত দূরে? হেফাজতের নেতৃত্বে সাত দলের নতুন জোট গঠন বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য আজকের খেলার সূচি ও সরাসরি সম্প্রচারের তথ্য বগুড়ায় সার ডিলার নিয়োগে স্থবিরতা, অপেক্ষায় ১১ উপজেলা ব্র্যাকে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ, জানুন বিস্তারিত দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল ইরানি নারী নির্মাতাদের চোখে জীবন ও স্বাধীনতার সংগ্রাম প্রাথমিকের বই ছাপায় স্বস্তি জামায়াত-আওয়ামী লীগ সম্পর্ক প্রমাণিত: রুহুল কবির রিজভী হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ