কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা

প্রকাশ:
Print news

কাতারের শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নতুন একটি ওয়্যারহাউস উদ্বোধন করেছেন বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী মাইন উদ্দিন সোহেল। এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশের স্বত্বাধিকারী হিসেবে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নিয়েছেন। নতুন এই ওয়্যারহাউসটি তাঁর ব্যবসা বিস্তারের পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায়িক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার মাইন উদ্দিন সোহেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল, আরিয়ান ভূঁইয়াসহ কোম্পানির কর্মকর্তারা এবং প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে ব্যবসায়ী মাইন উদ্দিন সোহেল সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, মাইন উদ্দিন সোহেল ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হয়েছেন। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ অ্যাসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী যেমন মোহনা টিভির ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মূলত মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা ফলমূল ও শাকসবজি কাতারের হাইপার মার্কেট ও সুপার মার্কেটগুলোতে সরবরাহ করে থাকেন এই ব্যবসায়ী। দূরদর্শী চিন্তা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলা মাইন উদ্দিন সোহেলের এই ব্যবসায়িক অগ্রযাত্রা প্রবাসীদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে, যা ভবিষ্যতে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
শিরোনাম :
অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুনিয়র টেনিস ট্যুরে কাব্য-তানভীরের দারুণ জয় ইউক্রেনের ড্রোনের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে: মাস্ক ৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ: ১,৭০২ জনের নিয়োগ, জনপ্রশাসনের নির্দেশনা ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কুয়াকাটায় মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজকের খেলার সূচি ও বিশ্বসংবাদ সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুনিয়র টেনিস ট্যুরে কাব্য-তানভীরের দারুণ জয় ইউক্রেনের ড্রোনের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে: মাস্ক ৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ: ১,৭০২ জনের নিয়োগ, জনপ্রশাসনের নির্দেশনা ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কুয়াকাটায় মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজকের খেলার সূচি ও বিশ্বসংবাদ সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন