অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ:
Print news

অনুমতি গ্রহণ না করে দীর্ঘদিন বিদেশে অবস্থান এবং নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে তাদের অবস্থানের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা উপস্থিত হতে ব্যর্থ হন, তবে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে এবং প্রভাষক শাহরিমা তানজিন অর্নি ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি।

অন্যদিকে, গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, অধ্যাপক মুশফিকুর রহমান কর্তৃপক্ষের কাছ থেকে স্বল্পমেয়াদী ছুটি নিয়ে বিদেশ গিয়ে আর কর্মস্থলে ফিরে আসেননি। একইভাবে শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নিও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হন।

বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী, যেকোনো উদ্দেশ্যে বিদেশে অবস্থানের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক অনুমোদন নেওয়া এবং ছুটি শেষে সময়মতো কর্মস্থলে যোগদান করা প্রতিটি শিক্ষকের জন্য বাধ্যতামূলক। এই নিয়ম অমান্য করলে সাময়িক বহিষ্কার কিংবা চূড়ান্ত বরখাস্তের মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ওঠা বিধি লঙ্ঘনের অভিযোগগুলো অধিকতর তদন্তের জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এসব নিয়ম অমান্য করলে চাকরি থেকে সাময়িক অথবা চূড়ান্ত বহিষ্কারের বিধান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঈশ্বরদীতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি ডর্টমুন্ড, আকর্ষণে নওয়ানেরি ডার্বি এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স: ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান জাতীয় স্টেডিয়ামের হারানো গৌরব ফেরাতে বিশেষ উদ্যোগ নিল ক্রীড়া মন্ত্রণালয় সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঈশ্বরদীতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি ডর্টমুন্ড, আকর্ষণে নওয়ানেরি ডার্বি এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স: ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান জাতীয় স্টেডিয়ামের হারানো গৌরব ফেরাতে বিশেষ উদ্যোগ নিল ক্রীড়া মন্ত্রণালয়