রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ

প্রকাশ:
Print news

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ রোববার দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত যোগ্যতাসাপেক্ষে আবেদন করতে পারবেন। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত বিশেষ শর্তও প্রযোজ্য হবে। কোটায় আবেদন করতে আগ্রহীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো প্রতিদিন দুটি শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এবার ভর্তি পরীক্ষা দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদন করার সময় শিক্ষার্থীদের পছন্দের পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে, যা পরবর্তীতে পরিবর্তনের কোনো সুযোগ নেই।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

এছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল ও এ-লেভেল উত্তীর্ণরাও আবেদনের যোগ্য হবেন।

অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান কমিটির অনুমোদন সাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়া হবে। মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ অর্জন করতে হবে। এছাড়া জিসিই ও লেভেলের সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ‘বি’ ও তিনটিতে ‘সি’ গ্রেড থাকা বাধ্যতামূলক। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। ও লেভেল, এ লেভেল ও জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সনে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে। এগুলো হলো—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর রাখা হয়েছে ৪০। পরীক্ষার দিন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন—মোবাইল, ক্যালকুলেটর বা মেমোরিযুক্ত ঘড়ি বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে গণ্য হবে।

আবেদন ফি হিসেবে ‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের জন্য ১,৩২০ টাকা (মূল ফি ১,২০০ ও সার্ভিস চার্জ ১২০ টাকা) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,১০০ টাকা (মূল ফি ১,০০০ ও সার্ভিস চার্জ ১০০ টাকা)। তাঁদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা। অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।

অনুষদ ও বিভাগ বিভাজনের ক্ষেত্রে ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং আইইআর অন্তর্ভুক্ত রয়েছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ ও আইবিএ রয়েছে। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অনুষদভুক্ত বিভাগগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা রোনালদোবিহীন প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারল পর্তুগাল যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় আইটি পেশাজীবীদের জন্য আটটি বিকল্প দেশ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ইসরায়েলি হামলায় কার্বন নিঃসরণ ১৫ লাখ টন, ক্ষতিপূরণ চাইল ইরান দক্ষিণ আফ্রিকা সফরে শান্তর বিশ্বাসেই টিকে থাকার লড়াই বাংলাদেশের চাপ নিতে পারেনি তরুণরা, সেমিফাইনাল থেকে বিদায়ের পর ডুলি ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা রোনালদোবিহীন প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারল পর্তুগাল যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় আইটি পেশাজীবীদের জন্য আটটি বিকল্প দেশ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ইসরায়েলি হামলায় কার্বন নিঃসরণ ১৫ লাখ টন, ক্ষতিপূরণ চাইল ইরান দক্ষিণ আফ্রিকা সফরে শান্তর বিশ্বাসেই টিকে থাকার লড়াই বাংলাদেশের চাপ নিতে পারেনি তরুণরা, সেমিফাইনাল থেকে বিদায়ের পর ডুলি