সামরিক অভিযানের প্রভাব ও প্রতিক্রিয়া
- প্রেসিডেন্টের দাবি: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ১৫ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়েছে।
- তথ্যসূত্র: তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
- ঘটনার বিবরণ: আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলায় ৫ লাখ টন এবং তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলায় আরও ১০ লাখ টন কার্বন নিঃসরণ হয়েছে।
তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে ১৮ মার্চ আসালুয়েহ এবং ৭ মার্চ তেহরানে চালানো হামলার ঘটনা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে বৈশ্বিক প্রচেষ্টার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
পেজেশকিয়ান আরও জানান, ইরানে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও পরিবেশ রক্ষাকারী দপ্তরের ওপর হামলায় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
পাশাপাশি তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন। তার ভাষ্যমতে, অবকাঠামো ধ্বংস এবং পানিসম্পদ ও বাস্তুতন্ত্র বিনষ্ট হওয়ার ফলে গাজা বর্তমানে এক চরম পরিবেশগত সংকটের সম্মুখীন।
সম্মেলনে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজা ও ইরানে সংঘটিত সামরিক অভিযানের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা যথাযথভাবে নথিভুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে এই বিপর্যয়ের দায়ভার গ্রহণ ও এর ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও তিনি জোরালো দাবি জানান। টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)।
- আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার।
- দলীয় পরিচয়, আত্মীয়তা আর ‘ঘুষে’ বিতর্কিত সারের ডিলারশিপ।
- ডিয়ার বাফুফে সরি ‘বলম্যান’, ফুটবল আপনাকেও বুঝতে হবে।
- ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন।
- রোনালদো পরবর্তী যুগের শুরুতেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল।






