কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল

প্রকাশ:
Print news

কাতারের রাজধানী দোহার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট তৃতীয় আসর। বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টটি বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব বহন করে।

মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র তথ্য অনুযায়ী, এবারের আসরে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া প্রথম পর্ব চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনে সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী হিফজ ও তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেছেন। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুআজ মাহমুদ।

আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে সেরা ১০ জন ফাইনালিস্টের নাম চূড়ান্ত করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চূড়ান্ত বিজয়ী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজরা জানান, কুরআন মুখস্থ করার এই সফর তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তিলাওয়াত ও অনুশীলনের ফলে তাদের স্মৃতিশক্তি প্রখর হওয়ার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধের মতো গুণাবলি বিকশিত হয়েছে। তারা জানান, এই অর্জনের পেছনে তাদের বাবা-মা ও শিক্ষকদের সুনির্দিষ্ট রুটিন ও নিরলস উৎসাহ মূল ভূমিকা রেখেছে। কুরআন হিফজ তাদের ভাষাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তারা উল্লেখ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছর পর জয় পেল ইতালি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ সান সিরোয় ফ্রান্সকে হারিয়ে ইতালির চমকপ্রদ জয় ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছর পর জয় পেল ইতালি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ সান সিরোয় ফ্রান্সকে হারিয়ে ইতালির চমকপ্রদ জয় ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ