জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার

প্রকাশ:
Print news

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা ও জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ১০০টির বেশি দেশের প্রতিনিধিরা। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম সম্মেলনে বলেন, জলবায়ু কার্যক্রমের সুফল মানুষের জীবনযাত্রায় পৌঁছানো জরুরি। এখন নিরাপদ জনপদ ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই প্রধান লক্ষ্য। একই সঙ্গে ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের অধীনে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রাথমিকভাবে ২০টি জেলায় কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১০০টি জেলায় বিস্তৃত করা হবে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০ প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শীর্ষ নির্বাহী অংশ নিয়েছেন। সেখানে তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে তুরস্কে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি বিনিময় করা হবে। এছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার এবং বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্ব রক্ষায় জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই অঞ্চলের জন্য গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা আসবে। মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে এতে ৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কপ-৩১ আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জানান, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অস্তিত্ব সংকটে দ্রুত ও সহজলভ্য অর্থায়ন অপরিহার্য। সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও আবাসন ও নগর সহনশীলতা বৃদ্ধিতে দেশগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছর পর জয় পেল ইতালি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ সান সিরোয় ফ্রান্সকে হারিয়ে ইতালির চমকপ্রদ জয় ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ঢাবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস কর্মসূচি শুরু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গাজায় হাসপাতালে ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ, বলছে ইসলামিক জিহাদ দিশায় ৭৫ পদে নিয়োগ: মাসিক বেতন ৫৬ হাজার ২৪০ টাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছর পর জয় পেল ইতালি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ সান সিরোয় ফ্রান্সকে হারিয়ে ইতালির চমকপ্রদ জয় ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম গাজীপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ঢাবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস কর্মসূচি শুরু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গাজায় হাসপাতালে ইসরাইলি হামলা যুদ্ধাপরাধ, বলছে ইসলামিক জিহাদ দিশায় ৭৫ পদে নিয়োগ: মাসিক বেতন ৫৬ হাজার ২৪০ টাকা