নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

প্রকাশ:
Print news

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত নিজের গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পরপরই তার এই বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে নুসরাত তাবাসসুম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, রাত ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা ও প্রকৃতি দেখে এটি পেট্রল বোমা হামলা বলেই তার ধারণা। তবে এ বিষয়ে তিনি নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষে চূড়ান্ত মতামতের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।

নুসরাত তাবাসসুম অভিযোগ করে বলেন, ঘটনার পূর্ব থেকেই তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন। হামলা পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করছে। এটিকে নিছক ক্রেডিট নেওয়ার অপচেষ্টা হিসেবে দেখলেও বিষয়টি তিনি জনগণের সামনে তুলে ধরতে চেয়েছেন। স্থানীয় জনগণের ওপর কোনো সন্দেহ নেই জানিয়ে তিনি সরাসরি এই ধ্বংসযজ্ঞের জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুসরাত মন্তব্য করেন যে, নাশকতা বা জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখা একটি বোকামি ছাড়া আর কিছুই নয়। স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।

ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিত্যক্ত ছিল না দাবি করে নুসরাত বলেন, এটি তার দাদার তৈরি বসতবাড়ি। এখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার তাদের দেখাশোনা করছিলেন এবং তারা এখন পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। ঘটনার সময় সেখানে গবাদিপশুর খামার ছিল এবং আত্মীয়-স্বজনও উপস্থিত ছিলেন। এই হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং তার বেশ কিছু গবাদিপশু মারা গেছে। বাড়িটির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান। তারা আমাদের এ বাড়িটি দেখভাল করতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুসরাত জানান, হামলার খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পুলিশ তাদের সাধ্যমতো পাহারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ১২ ঘণ্টা পার হয়ে গেলেও তারা এখনো আলামত সংগ্রহ করতে পারেনি। দৌলতপুর উপজেলায় দমকল বাহিনী না থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হয়, যার ফলে বাড়ির অধিকাংশ সম্পদই ভস্মীভূত হয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আলামত সংগ্রহ ও ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এ ঘটনার পেছনে রয়েছে। পুলিশ পুলিশের কাজ করবে। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, রাষ্ট্র এ ধরনের সহিংস ঘটনার দায় কতটুকু নিতে সক্ষম।

নুসরাত বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি-নির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের জীবন কেউই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিরাপদ নয়। বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে আসলে সাধারণ অসাধারণ বলে কিছু নেই।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় একজন ড্রাইভার আহত হওয়ার ঘটনার সঙ্গে নিজের বাড়িতে পেট্রল বোমা হামলার পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদ ছেড়ে দেওয়া উচিত।

শুধু সংসদে দাঁড়িয়ে স্মার্ট বক্তব্য দিলেই দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা আড়াল করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।

শেয়ার করুন
শিরোনাম :
ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানেই অলআউট ভারত, বড় ব্যবধানে জয় স্বাগতিকদের প্রথম ওভারেই ৩ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত গাজায় তাঁবু ও ত্রাণ পৌঁছাতে বাধা, শীতে চরম সংকটে ফিলিস্তিনিরা ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নতুন ও অভিজ্ঞদের নিয়োগ হরমুজ প্রণালিতে এলপিজিবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণ বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের আউটলুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানেই অলআউট ভারত, বড় ব্যবধানে জয় স্বাগতিকদের প্রথম ওভারেই ৩ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত গাজায় তাঁবু ও ত্রাণ পৌঁছাতে বাধা, শীতে চরম সংকটে ফিলিস্তিনিরা ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নতুন ও অভিজ্ঞদের নিয়োগ হরমুজ প্রণালিতে এলপিজিবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণ বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের আউটলুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হলেন কোলেট ক্রেস নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র খাওয়াজার অভিযোগ ভিত্তিহীন, আইনি পথে হাঁটবেন না কামিন্স