এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে বড় ব্যবধানের পরাজয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর এমিরেটস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলের হারের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে সিরিয়া। রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধেই তারা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও সিরিয়ার একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশি কিশোরদের। এ সময়ে সিরিয়া আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে। শেষদিকে বাংলাদেশ একটি সান্ত্বনাসূচক গোল করতে পারলেও বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ দলকে চেপে ধরে সিরিয়া। রক্ষণভাগের ছন্নছাড়া পারফরম্যান্সের সুযোগ নিয়ে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। শেষদিকে বাংলাদেশের যুবারা সান্ত্বনাসূচক একটি গোল শোধ করতে সক্ষম হলেও তা কেবল ব্যবধান কমিয়েছে।।






