অক্টোবর মাসে সিলেট বিভাগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। মর্মান্তিক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। মোটরসাইকেল আরোহীদের মৃত্যুহার ছিল উদ্বেগের কারণ, কারণ নিহতদের মধ্যে ৯ জনই ছিলেন মোটরসাইকেল আরোহী। বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে এসেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৪৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট জেলায়। সেখানে ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত এবং সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় সদস্য সচিব ও জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় পত্রিকা, বিভিন্ন অপ্রকাশিত ঘটনার তথ্য এবং মাঠপর্যায়ের শাখা সংগঠনগুলোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে অতিরিক্ত গতি, নিয়ম না মেনে ওভারটেকিং, হেলমেট ব্যবহারে অনীহা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বর মাসে এই বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিলেন, যা সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি করেছে।






