জগন্নাথপুরে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দুই, আটক চার

প্রকাশ:
Print news

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দুই হয়েছে। বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি মারা যান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তাঁর চাচাতো ভাই মতিউর রহমান (৫০)। নিহত দুজনই উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ ও মাছ ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মুজিবুর রহমান ও আতাউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মুজিবুর রহমানের মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ১ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট চারজনকে আটক করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ইসরায়েলের নির্বাচনে সরকার বদলালে ফিলিস্তিনিদের জীবনে কি আসবে পরিবর্তন? বিলবোর্ডের শীর্ষ তালিকায় টানা ৩১ সপ্তাহ বিটিএস-এর অ্যালবাম আসামে বাল্যবিবাহবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০০ ছাড়াল দুই জয়ে পয়েন্ট তালিকায় উন্নতির লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজের জগন্নাথপুরে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দুই, আটক চার গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে না ফেরার দেশে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম শিক্ষক থেকে শিক্ষার্থী: যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতায় মিঞা মহসিন রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যান গঘের স্টারি নাইটের নক্ষত্র বিন্যাস নিয়ে নতুন গবেষণা উখিয়ায় ২৬ ঘণ্টা জ্বলছে গ্যাস, এলাকাজুড়ে সতর্কতা শতরানের কাছে বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান: জামায়াত নেতা সেলিম আরআরএফ-এ ৪৪০ জনের নিয়োগ, পরীক্ষা ৬ নভেম্বর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান জেবিআইসি গভর্নরকে ঢাকায় কার্যালয় খোলার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ খুলনায় ১০ মাসে ৭১ জনের অস্বাভাবিক মৃত্যু: বাড়ছে উদ্বেগ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ইসরায়েলের নির্বাচনে সরকার বদলালে ফিলিস্তিনিদের জীবনে কি আসবে পরিবর্তন? বিলবোর্ডের শীর্ষ তালিকায় টানা ৩১ সপ্তাহ বিটিএস-এর অ্যালবাম আসামে বাল্যবিবাহবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০০ ছাড়াল দুই জয়ে পয়েন্ট তালিকায় উন্নতির লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজের জগন্নাথপুরে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দুই, আটক চার গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে না ফেরার দেশে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম শিক্ষক থেকে শিক্ষার্থী: যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতায় মিঞা মহসিন রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যান গঘের স্টারি নাইটের নক্ষত্র বিন্যাস নিয়ে নতুন গবেষণা উখিয়ায় ২৬ ঘণ্টা জ্বলছে গ্যাস, এলাকাজুড়ে সতর্কতা শতরানের কাছে বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান: জামায়াত নেতা সেলিম আরআরএফ-এ ৪৪০ জনের নিয়োগ, পরীক্ষা ৬ নভেম্বর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান জেবিআইসি গভর্নরকে ঢাকায় কার্যালয় খোলার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ খুলনায় ১০ মাসে ৭১ জনের অস্বাভাবিক মৃত্যু: বাড়ছে উদ্বেগ