স্বরাষ্ট্রমন্ত্রী |: ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স

প্রকাশ:
Print news

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যকে সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ার সমর্থন করে না, বরং এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর বা জিরো টলারেন্স। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আইজিপি মূলত আইনের কঠোর প্রয়োগের কথা বোঝাতে গিয়ে অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন, যা মোটেও ঠিক হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘উনি (আইজিপি) সহজ–সরল মানুষ।

আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যা ও কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) কোনোভাবেই সহ্য করবে না। তিনি দাবি করেন, এখন পর্যন্ত হেফাজতে মৃত্যু কিংবা ক্রসফায়ারের কোনো ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) এক বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেন, ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’। এই মন্তব্যের পর রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংস্থাগুলো এই বক্তব্যের কঠোর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে।

তীব্র সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টির একটি লিখিত ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রচলিত বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়া বা অসংবিধানিক কোনো অর্থ প্রকাশ করতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। মূলত অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে পুলিশের শূন্য সহনশীলতা ও কঠোর অবস্থান তুলে ধরতেই তিনি কথাটি বলেছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসকের বিপরীতে ৪১ হাজার আবেদন স্থানীয় সরকার খাতে ২৭,৮৫৯ কোটি টাকার অনিয়ম, তদন্ত প্রতিবেদন দুদকে ‘গাঙ্গুবাই’ চরিত্রে সুযোগ পেলে ভালো করতেন, দাবি কীর্তি সুরেশের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন হুইলচেয়ার সেবা স্বরাষ্ট্রমন্ত্রী |: ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স তারা নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে: নেতানিয়াহু মেট্রোরেল লাইন-১ নির্মাণে ১০০ কোটি ডলারের চুক্তি পেল এলঅ্যান্ডটি অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত ভারতের মামলা নিয়ে অবশেষে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন তানজিন তিশা টানাপোড়েনে বেসরকারি চাকরিজীবীরা: আয়ের চেয়ে ব্যয় বেশি সাগর-রুনি মামলা: টাস্কফোর্স তদন্তে আরও ছয় মাস সময় পেল ডিজিটাল অর্থনীতি গড়তে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলন স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান অমিতের ডাবল সেঞ্চুরিতে এনসিএল মাত, জয় পেল ঢাকা উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তরুণদের ক্যারিয়ারে এআই ব্যবহারের কৌশল শেখাল জেসিআই ঢাকা ফাউন্ডার্স রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার দল, উমেহ্লার হ্যাটট্রিকে উড়ল রাঙামাটি ঢাকার একাংশ ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়: স্বাভাবিক হচ্ছে সরবরাহ পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে ভারতের সহজ জয় ৫১তম বিশেষ বিসিএস: ৫ হাজার চিকিৎসকের বিপরীতে ৪১ হাজার আবেদন স্থানীয় সরকার খাতে ২৭,৮৫৯ কোটি টাকার অনিয়ম, তদন্ত প্রতিবেদন দুদকে ‘গাঙ্গুবাই’ চরিত্রে সুযোগ পেলে ভালো করতেন, দাবি কীর্তি সুরেশের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন হুইলচেয়ার সেবা স্বরাষ্ট্রমন্ত্রী |: ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স তারা নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে: নেতানিয়াহু মেট্রোরেল লাইন-১ নির্মাণে ১০০ কোটি ডলারের চুক্তি পেল এলঅ্যান্ডটি অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত ভারতের মামলা নিয়ে অবশেষে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন তানজিন তিশা টানাপোড়েনে বেসরকারি চাকরিজীবীরা: আয়ের চেয়ে ব্যয় বেশি সাগর-রুনি মামলা: টাস্কফোর্স তদন্তে আরও ছয় মাস সময় পেল ডিজিটাল অর্থনীতি গড়তে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলন স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান অমিতের ডাবল সেঞ্চুরিতে এনসিএল মাত, জয় পেল ঢাকা উখিয়ায় নলকূপের অগ্নিকাণ্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তরুণদের ক্যারিয়ারে এআই ব্যবহারের কৌশল শেখাল জেসিআই ঢাকা ফাউন্ডার্স রমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের সেমিফাইনালে কৃষ্ণা-মাছুরার দল, উমেহ্লার হ্যাটট্রিকে উড়ল রাঙামাটি ঢাকার একাংশ ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়: স্বাভাবিক হচ্ছে সরবরাহ পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে ভারতের সহজ জয়