
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যকে সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ার সমর্থন করে না, বরং এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর বা জিরো টলারেন্স। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আইজিপি মূলত আইনের কঠোর প্রয়োগের কথা বোঝাতে গিয়ে অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন, যা মোটেও ঠিক হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘উনি (আইজিপি) সহজ–সরল মানুষ।
আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যা ও কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) কোনোভাবেই সহ্য করবে না। তিনি দাবি করেন, এখন পর্যন্ত হেফাজতে মৃত্যু কিংবা ক্রসফায়ারের কোনো ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) এক বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেন, ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’। এই মন্তব্যের পর রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংস্থাগুলো এই বক্তব্যের কঠোর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে।
তীব্র সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টির একটি লিখিত ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রচলিত বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়া বা অসংবিধানিক কোনো অর্থ প্রকাশ করতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। মূলত অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে পুলিশের শূন্য সহনশীলতা ও কঠোর অবস্থান তুলে ধরতেই তিনি কথাটি বলেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০