হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি

প্রকাশ:
Print news

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি হামলার ঘটনায় দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই অঞ্চলে ইরান হামলা বাড়িয়ে দেওয়ায় জাহাজ চলাচলের ঝুঁকি নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রণালি পার হওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ হামলার কবলে পড়ে। জাহাজটিতে আগুন ধরে একপর্যায়ে সেটি তলিয়ে যায়। তবে সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্যাটেলাইট চিত্র ও যাচাই করা ভিডিও ফুটেজে জাহাজটি থেকে কালো ধোঁয়া বের হওয়া এবং পরে পানিতে পণ্য ও তেলের আস্তরণ ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইরানের প্রেস টিভি দাবি করেছে, জাহাজটি অনুমোদিত পথ অনুসরণ না করায় সমুদ্রের মাইনে আঘাত লেগেছে। যদিও বিশেষজ্ঞরা এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ড্রোন হামলার সম্ভাবনা তুলে ধরেছেন। জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিএনএন যাচাই করা ভিডিওতে দেখা যায়, জাহাজটি পানিতে তলিয়ে যাওয়ার সময় তা থেকে কালো ধোঁয়া উঠছে। তাদের মতে, ড্রোন হামলার কারণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

এরই মধ্যে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) নিশ্চিত করেছে যে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজ ‘কেপ দাও’-ও ডুবে গেছে। জাহাজটি এর আগে গত ২৩ সেপ্টেম্বর অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে হামলার শিকার হয়েছিল, যেখানে ভারতের এক নাবিক নিহত হন। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি প্রথমবারের মতো অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়েছিল।

আইএমওর তথ্য অনুযায়ী, চলতি বছর হরমুজ প্রণালিতে বেশ কিছু জাহাজ আক্রমণের মুখে পড়েছে। তবে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অঞ্চলে জাহাজডুবির ঘটনায় এগুলো হলো দ্বিতীয় ও তৃতীয় ঘটনা।

শেয়ার করুন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি রাজশাহী বিভাগের ক্রিকেটারদের সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মালামাল উদ্ধার ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর নিয়োগ: প্রজ্ঞাপন জারি না ফেরার দেশে এফডিসির মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি রাজশাহী বিভাগের ক্রিকেটারদের সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মালামাল উদ্ধার ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর নিয়োগ: প্রজ্ঞাপন জারি না ফেরার দেশে এফডিসির মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে