সম্প্রতি ডিনার ডেটে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের অভিভাবক হওয়ার পর ব্যস্ততার মাঝেও সময় বের করে ডিনার ডেটে গিয়েছিলেন এই দম্পতি। সেই মুহূর্তের কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীময়ী। একটি ছবিতে দেখা যায়, কাঞ্চনের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন শ্রীময়ী এবং অন্য একটি ছবিতে তাদের একান্ত মুহূর্ত ধরা পড়েছে। দুই সন্তানকে নিয়ে ভীষণ ব্যস্ত তারা। এসবের মধ্যেও দুজনে নিজেদের মতো সময় কাটাতে দ্বিধা করেন না। অন্য একটি ছবিতে স্ত্রীর হাতের ওপরে হাত রাখতে দেখা যায় কাঞ্চনকে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, “আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে।” তবে এই দম্পতির রোমান্টিক মুহূর্ত নেটিজেনদের একাংশ ভালো চোখে দেখেননি। কমেন্ট বক্সে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রল। প্রিয়াঙ্কা কর্মকার নামে একজন মন্তব্য করেছেন, “কাকেরও সখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।” এছাড়া প্রসেনজিৎ লিখেছেন, “দাদু-নাতনি জুটি ভালো মানিয়েছে চালিয়ে যাও গুরু।” কানিজ নামের একজন লিখেছেন, “কিছু মানুষের ভালোবাসা দেখলেও বমি আসে,” আর সোমা নামের আরেকজন লিখেছেন, “বুড়ো বয়সে ভীমরতি।” সারা খান পরামর্শ দিয়েছেন, “তাহলে আর একটা বেবি প্ল্যান হোক।” কটাক্ষ তো বটেই, নোংরা ভাষায় মন্তব্য করেছেন, যা প্রকাশের অযোগ্য। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছে ন এই যুগল।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে কাঞ্চন মল্লিক একাধিকবার আলোচনার জন্ম দিয়েছেন। অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে তার প্রথম সংসার ছিল সাড়ে সাত বছরের, যা ২০১০ সালে ভেঙে যায়। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২৩ সালের ১০ জানুয়ারি পিংকির সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসার ভাঙার মাত্র এক মাসের মাথায়, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেন ৫৬ বছর বয়সি কাঞ্চন। পরবর্তীতে সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে তিনি আনুষ্ঠানিকভাবে ঘরে তোলেন। প্রসঙ্গত, পিংকির সঙ্গে সংসার চলাকালেই শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। পরকীয়ার অভিযোগ এবং তাদের বয়সের ব্যবধান নিয়ে বিয়ের আগেও কাঞ্চন-শ্রীময়ী ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন, যা তাদের বিয়ের পরেও বজায় রয়েছে। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।






