
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি হামলার ঘটনায় দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই অঞ্চলে ইরান হামলা বাড়িয়ে দেওয়ায় জাহাজ চলাচলের ঝুঁকি নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে।
সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রণালি পার হওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ 'জিএফএস প্রাইড' হামলার কবলে পড়ে। জাহাজটিতে আগুন ধরে একপর্যায়ে সেটি তলিয়ে যায়। তবে সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্যাটেলাইট চিত্র ও যাচাই করা ভিডিও ফুটেজে জাহাজটি থেকে কালো ধোঁয়া বের হওয়া এবং পরে পানিতে পণ্য ও তেলের আস্তরণ ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইরানের প্রেস টিভি দাবি করেছে, জাহাজটি অনুমোদিত পথ অনুসরণ না করায় সমুদ্রের মাইনে আঘাত লেগেছে। যদিও বিশেষজ্ঞরা এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ড্রোন হামলার সম্ভাবনা তুলে ধরেছেন। জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিএনএন যাচাই করা ভিডিওতে দেখা যায়, জাহাজটি পানিতে তলিয়ে যাওয়ার সময় তা থেকে কালো ধোঁয়া উঠছে। তাদের মতে, ড্রোন হামলার কারণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
এরই মধ্যে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) নিশ্চিত করেছে যে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজ 'কেপ দাও'-ও ডুবে গেছে। জাহাজটি এর আগে গত ২৩ সেপ্টেম্বর অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে হামলার শিকার হয়েছিল, যেখানে ভারতের এক নাবিক নিহত হন। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি প্রথমবারের মতো অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়েছিল।
আইএমওর তথ্য অনুযায়ী, চলতি বছর হরমুজ প্রণালিতে বেশ কিছু জাহাজ আক্রমণের মুখে পড়েছে। তবে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অঞ্চলে জাহাজডুবির ঘটনায় এগুলো হলো দ্বিতীয় ও তৃতীয় ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০