বেসরকারি সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ৫টি পদে মোট ৪৮০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পপির প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
নিয়োগের পদ ও আবেদনের যোগ্যতা
- কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৫টি। সর্বোচ্চ ৪৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন খাতে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: প্রবেশনকালে ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩ টাকা।
- সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ২৫টি। সর্বোচ্চ ৪৭ বছর বয়সীরা আবেদনযোগ্য। যোগ্যতা: ন্যূনতম স্নাতক। সংশ্লিষ্ট পদে ৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ৭ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। বেতন: প্রবেশনকালে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।
- শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫টি। সর্বোচ্চ ৪৩ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর মৌলিক জ্ঞান থাকতে হবে। বেতন: প্রবেশনকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
- সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫টি। সর্বোচ্চ ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। এমএস ওয়ার্ড, এক্সেল, ই–মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতার মেয়াদ ন্যূনতম এক বছর। বেতন: প্রবেশনকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
- মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৩০০টি। বয়সসীমা ২২ থেকে ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন: প্রবেশনকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
প্রতিটি পদের ক্ষেত্রে প্রবেশনকাল হবে ৬ মাস। কাজের সুবিধার্থে ১, ২ ও ৩ নম্বর পদের কর্মীদের মোটরসাইকেল ঋণ ও রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হবে। এছাড়া ৩, ৪ ও ৫ নম্বর পদের জন্য আবাসন সুবিধা রয়েছে। স্থায়ীকরণের পর ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের জন্য অতিরিক্ত ২৫০০ টাকা ভাতা এবং মাঠকর্মীদের ডিজিটাল প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়। দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে। এ ছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন।
আবেদন পদ্ধতি ও শর্তাবলি
মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের সোনালী ব্যাংকের ধানমন্ডি করপোরেট শাখার হিসাব নং ৪৪১৫৬০৩০০০০৭১-এ ২০০ টাকা অনলাইনে জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে দিতে হবে।
চাকরি চূড়ান্ত হওয়ার পর শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপককে ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তাকে ২০,০০০ টাকা জামানত রাখতে হবে। শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫।
এছাড়া মাঠ কর্মকর্তাদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা নগদে পরিশোধ করতে হবে। মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন।
আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সনদ, ড্রাইভিং লাইসেন্স (নির্দিষ্ট পদের জন্য), ২ কপি ছবি এবং স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তির তথ্য পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। খামের ওপর পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল এবং মাঠ কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ভেন্যু উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য পপির ফেসবুক পেজ বা ওয়েবসাইটে চোখ রাখুন।
- বয়স: ২২ থেকে ৩৫ বছর 300।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।






