প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জন্য সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে তিনি আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ প্রস্তুত করার নির্দেশনা দেন। নির্বাচনের ইশতেহার অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দেন সরকারপ্রধান।

রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রতি নির্দেশনা দিয়ে তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ এলাকায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে হবে। এর অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটির ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটির ৯০টি মাঠে নিয়মিত খেলাধুলা চালুর পরিকল্পনা রয়েছে। মাঠের আয়তন তিন থেকে আট বিঘা নির্ধারণের পাশাপাশি, রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম তদারকির জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ২৭ জেলায় ৪০৩টি খাসজমি খেলার মাঠের জন্য চিহ্নিত করা হয়েছে।

আগামী ৫ নভেম্বর খুলনা থেকে প্রধানমন্ত্রী একযোগে সারা দেশের ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। এই কার্যক্রমের আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই সুবিধা পৌঁছানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

বৈঠকে উপজেলা স্টেডিয়ামগুলো সচল করা, বেদখল হওয়া মাঠ উদ্ধার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও ক্লাব কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
সাহিত্যে নোবেল জয় করলেন কানাডীয় লেখক অ্যান কারসন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান: শক্তি ও মোতায়েন কৌশলের আদ্যোপান্ত নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন ফেলে পালালো আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল সাহিত্যে নোবেল জয় করলেন কানাডীয় লেখক অ্যান কারসন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান: শক্তি ও মোতায়েন কৌশলের আদ্যোপান্ত নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন ফেলে পালালো আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল