এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা

প্রকাশ:
Print news

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির আসন্ন পঞ্চম আসরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সব আলো থাকবে রিশাদ হোসেনের ওপর। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার অপেক্ষায় আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ। আগামী ১৭ই জানুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপ আগেই সরাসরি চুক্তির মাধ্যমে রিশাদকে নিজেদের শিবিরে টেনেছে। একইভাবে তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে।

এই শক্তিশালী দলে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন এবং অ্যাডাম মিলনের মতো তারকা ক্রিকেটারদের। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এর আগে পিএসএল ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রোটিয়াদের এই লিগে রিশাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় ভক্তরা। যদিও তার অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি পাওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে। এর আগে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা রিশাদের সামনে এবার প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লীগে নতুন ইতিহাস গড়ার সুযোগ তৈরি হলো। যদিও এজন্য তাকে পেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি)।

নিলামের দিনটি অবশ্য হতাশায় কেটেছে টাইগার পেসার নাহিদ রানার জন্য। ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড ভিত্তিমূল্যে নিলামে ওঠা নাহিদ রানা শেষ পর্যন্ত কোনো দলের আগ্রহ পাননি। গতির কারণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই তরুণ পেসার এর আগে বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও বিসিবির এনওসি জটিলতায় তা হাতছাড়া করেন। এবার এসএটোয়েন্টিতেও দল পেতে ব্যর্থ হলেন তিনি। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যা ন্ড।

উল্লেখ্য যে, এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটারের মধ্য থেকে মাত্র ১৫৬ জন সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছিলেন। নিলামে সর্বোচ্চ ২৯ লাখ র‍্যান্ড খরচ করে জোবার্গ সুপার কিংস দলে ভিড়িয়েছে ১৮ বছর বয়সী তরুণ অলরাউন্ডার জেসন রোলসকে। দক্ষিণ আফ্রিকায় উঠতি তারকা হিসেবে পরিচিত রোলস বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর বাঁহাতি স্পিন করতে সক্ষম। গত রোববার সিএসএ প্রো-টোয়েন্টি কাপে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের হয়ে অভিষেক হওয়া এই তরুণ ৩১ বলে ৪৫ রানের পাশাপাশি একটি উইকেটও শিকার করেছিলেন। তার যুব ওয়ানডে ক্যারিয়ারে ২৪ ম্যাচে ৪২.৭৫ গড়ে ৮৫৫ রান ও ১৯টি উইকেট রয়েছে। তবে এ তরুণ ক্রিকেটারকে নিজ দেশে দারুণ সম্ভাবনাময় বলে বিবেচনা করা হয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে রোলসের অভিষেক হয় গত রোববার।

শেয়ার করুন
শিরোনাম :
সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের তালিকা চাইল ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার, ৯৫ শতাংশ অবকাঠামোই তৈরি ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি চুক্তির দিনে চট্টগ্রামে বিক্ষোভ আফগান লীগে ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিপাকে ইসিবি মিরসরাইয়ে মাত্র ১১ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের যমুনা গ্রুপে বিভিন্ন পদে বড় নিয়োগ, গাজীপুরে কর্মস্থল সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের তালিকা চাইল ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার, ৯৫ শতাংশ অবকাঠামোই তৈরি ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি চুক্তির দিনে চট্টগ্রামে বিক্ষোভ আফগান লীগে ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিপাকে ইসিবি মিরসরাইয়ে মাত্র ১১ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের যমুনা গ্রুপে বিভিন্ন পদে বড় নিয়োগ, গাজীপুরে কর্মস্থল