
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির আসন্ন পঞ্চম আসরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সব আলো থাকবে রিশাদ হোসেনের ওপর। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার অপেক্ষায় আছেন টাইগার লেগ স্পিনার রিশাদ। আগামী ১৭ই জানুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপ আগেই সরাসরি চুক্তির মাধ্যমে রিশাদকে নিজেদের শিবিরে টেনেছে। একইভাবে তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে।
এই শক্তিশালী দলে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন এবং অ্যাডাম মিলনের মতো তারকা ক্রিকেটারদের। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এর আগে পিএসএল ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রোটিয়াদের এই লিগে রিশাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় ভক্তরা। যদিও তার অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি পাওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে। এর আগে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা রিশাদের সামনে এবার প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লীগে নতুন ইতিহাস গড়ার সুযোগ তৈরি হলো। যদিও এজন্য তাকে পেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি)।
নিলামের দিনটি অবশ্য হতাশায় কেটেছে টাইগার পেসার নাহিদ রানার জন্য। ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড ভিত্তিমূল্যে নিলামে ওঠা নাহিদ রানা শেষ পর্যন্ত কোনো দলের আগ্রহ পাননি। গতির কারণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই তরুণ পেসার এর আগে বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও বিসিবির এনওসি জটিলতায় তা হাতছাড়া করেন। এবার এসএটোয়েন্টিতেও দল পেতে ব্যর্থ হলেন তিনি। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যা ন্ড।
উল্লেখ্য যে, এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটারের মধ্য থেকে মাত্র ১৫৬ জন সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছিলেন। নিলামে সর্বোচ্চ ২৯ লাখ র্যান্ড খরচ করে জোবার্গ সুপার কিংস দলে ভিড়িয়েছে ১৮ বছর বয়সী তরুণ অলরাউন্ডার জেসন রোলসকে। দক্ষিণ আফ্রিকায় উঠতি তারকা হিসেবে পরিচিত রোলস বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর বাঁহাতি স্পিন করতে সক্ষম। গত রোববার সিএসএ প্রো-টোয়েন্টি কাপে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের হয়ে অভিষেক হওয়া এই তরুণ ৩১ বলে ৪৫ রানের পাশাপাশি একটি উইকেটও শিকার করেছিলেন। তার যুব ওয়ানডে ক্যারিয়ারে ২৪ ম্যাচে ৪২.৭৫ গড়ে ৮৫৫ রান ও ১৯টি উইকেট রয়েছে। তবে এ তরুণ ক্রিকেটারকে নিজ দেশে দারুণ সম্ভাবনাময় বলে বিবেচনা করা হয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে রোলসের অভিষেক হয় গত রোববার।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০