এসএসসিতে জুড়ীর সেরা সপ্তদ্বীপা দাশ দীঘি, গোল্ডেন এ প্লাস পেয়ে গড়ল অনন্য কৃতিত্ব

প্রকাশ:
Print news

এসএসসিতে জুড়ীর সেরা সপ্তদ্বীপা দাশ দীঘি, গোল্ডেন এ প্লাস পেয়ে গড়ল অনন্য কৃতিত্ব

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সপ্তদ্বীপা দাশ দীঘি। গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সে ১২৫০ নম্বরের মধ্যে পেয়েছে ১১৯১ নম্বর। তার এই ফলাফলে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি জুড়ীজুড়ে তৈরি হয়েছে গর্বের আবহ।

সপ্তদ্বীপা দাশ দীঘির এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত পড়াশোনা, অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমেও সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ছোটবেলা থেকেই বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে এই মেধাবী শিক্ষার্থী।

২০২০ সালে সপ্তদ্বীপা শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। এরপর ২০২৪ সালে অর্জন করে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সময়ে একাধিক বেসরকারি বৃত্তি অর্জন করে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে সে।

সপ্তদ্বীপা দাশ দীঘির সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরাও আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকার কারণেই সপ্তদ্বীপা ভালো ফলাফল করতে পেরেছে। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সপ্তদ্বীপা দাশ দীঘি জানায়, সে একজন দক্ষ, মানবিক ও আদর্শ চিকিৎসক হতে চায়। চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা করাই তার অন্যতম লক্ষ্য। এজন্য ভবিষ্যতের পড়াশোনায়ও সে কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়।

নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিংকু রঞ্জন দাশ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রুপালী রানী দাশ দম্পতির প্রথম কন্যা সপ্তদ্বীপা দাশ। তার বাবা, মা, জানান, সপ্তদ্বীপা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তার এই ফলাফল পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতেও সে যেন ভালোভাবে পড়াশোনা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।

জুড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সপ্তদ্বীপা দাশ দীঘির এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীর এমন ফলাফল শুধু তার পরিবার বা বিদ্যালয়ের জন্য নয়, পুরো জুড়ী উপজেলার জন্যই গর্বের বিষয়। তার সাফল্য এলাকার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে।

জুড়ীর গর্ব সপ্তদ্বীপা দাশ দীঘির সামনে এখন নতুন পথচলা। মেধা, মনন ও মানবিকতার সমন্বয়ে তার স্বপ্নের চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় যেন বাস্তবে রূপ নেয়—এটাই এখন পরিবার, শিক্ষক ও জুড়ীবাসীর প্রত্যাশা।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ৪ সতর্কবার্তা নতুন নাটকের সাফল্যে উচ্ছ্বসিত জাকিয়া বারী মম বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুনিয়র টেনিস ট্যুরে কাব্য-তানভীরের দারুণ জয় ইউক্রেনের ড্রোনের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে: মাস্ক ৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ: ১,৭০২ জনের নিয়োগ, জনপ্রশাসনের নির্দেশনা ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ৪ সতর্কবার্তা নতুন নাটকের সাফল্যে উচ্ছ্বসিত জাকিয়া বারী মম বাংলাদেশি জেন-জি আন্দোলন নিয়ে নেহার মন্তব্য: ভারতে রাজনৈতিক বিতর্ক হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অগ্রিম বুকিংয়েই বাজিমাত দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-এর রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ কাতারে ব্যবসায়ীর নতুন ওয়্যারহাউস উদ্বোধন, সিআইপি সোহেলের স্বপ্নযাত্রা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুনিয়র টেনিস ট্যুরে কাব্য-তানভীরের দারুণ জয় ইউক্রেনের ড্রোনের গতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে: মাস্ক ৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ: ১,৭০২ জনের নিয়োগ, জনপ্রশাসনের নির্দেশনা ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভী বললেন—তুমি নেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ