এক্সটার্নশিপের জন্য নেপালে গণ বিশ্ববিদ্যালয়ের ১৬ ইন্টার্ন চিকিৎসক

প্রকাশ:
Print news

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ১২তম ব্যাচের ১৬ জন ইন্টার্ন চিকিৎসক এক্সটার্নশিপের উদ্দেশ্যে নেপালে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি চতুর্থবারের মতো নেপালে কোনো দলের এক্সটার্নশিপ কার্যক্রম। গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। নেপালের খ্যাতনামা এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে তাদের এই ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। একই ব্যাচের আরও আটজন শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে ১৫ দিনের এক্সটার্নশিপ সম্পন্ন করছেন।

ইন্টার্ন চিকিৎসক আতিউর রহমান মাহমুদ এই সফর সম্পর্কে বলেন, আন্তর্জাতিক এই সফর একাডেমিক জীবনের সঙ্গে কর্মজীবনের সেতুবন্ধন হিসেবে কাজ করছে। নেপালের ভেটেরিনারি পেশাজীবীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তারা দলগত কাজ, যোগাযোগ দক্ষতা এবং পেশাগত মান উন্নয়নের সুযোগ পাচ্ছেন। এছাড়া নেপালের ভেটেরিনারি হেলথকেয়ার ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করা তাদের জন্য একটি বড় সুযোগ।

অনুষদের ডিন অধ্যাপক জহিরুল ইসলাম খান শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক মানের ব্যবহারিক জ্ঞান ও আধুনিক চিকিৎসা প্রোটোকলের সঙ্গে পরিচিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং ডায়াগনস্টিক পদ্ধতির বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করবে, যা দেশের প্রেক্ষাপটে অনেক সময় সীমিত থাকে। তিনি শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক এক্সটার্নশিপের সুযোগ করে দেওয়ার আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের ২৫ জন শিক্ষার্থী নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে, অষ্টম ব্যাচের ২১ জন শিক্ষার্থী এবং নবম ব্যাচের ১৩ জন শিক্ষার্থী নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে এক্সটার্নশিপ সম্পন্ন করেছেন। এছাড়া নবম ব্যাচের আরও ছয়জন শিক্ষার্থী মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে প্রশিক্ষণ নিয়েছেন। ২০১৬ সালের মে মাসে দেশে প্রথমবারের মতো বেসরকারি পর্যায়ে গবিতে ভেটেরিনারি শিক্ষার যাত্রা শুরু হয়। শুরুতে ইউজিসি ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিলেও বর্তমানে আসনসংখ্যা ৫০-এ উন্নীত হয়েছে এবং ইতোমধ্যে ১১টি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।

ঢাকা রোববার ১৬ আগস্ট ২০২৬ || ভাদ্র ১ ১৪৩৩ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়।

শেয়ার করুন
শিরোনাম :
টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ