ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ: চালু হচ্ছে ২+২ প্রোগ্রাম

প্রকাশ:
Print news

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে একটি বিশেষ ‘২+২’ একাডেমিক প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা তাদের চার বছর মেয়াদি অনার্সের প্রথম দুই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং শেষ দুই বছর জাপানের অংশীদার কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর সভাকক্ষে এ বিষয়ে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে ইবি প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থী বিনিময় এবং যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মনজুরুল হক এবং বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ওয়েস্ট ওকায়ামা মেডিকেলের সিইও ডা. সেইজি ইশিমোতো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের পরিচালক ইয়োতা শিগে মোরি, জেনমিরাই এডুকেশনাল গ্রুপের সিইও ইয়াসুহিরো কাওয়ামোতো এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউল করিম। আলোচনায় জাপানি প্রতিনিধি দল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান ও টিউশন ফি ছাড়ের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া, জাপানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগ নিশ্চিত করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান জানান, যৌথ এই গ্র্যাজুয়েশন কোর্সটি সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে ক্যাম্পাসে একটি ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট’ স্থাপন করা হবে। এখানে দ্রুতই জাপানিজ ভাষা কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। জাপানি প্রতিনিধি দল জানিয়েছে, ভাষা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি গ্র্যাজুয়েশন শেষে শতভাগ চাকরির নিশ্চয়তা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে দেশের অন্যান্য প্রতিষ্ঠানে এই উদ্যোগ সফল হওয়ায়, এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে তারা বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, আটক ২ হাজার ট্রাম্পের হুমকির পর জ্বালানি বাজারে জি৭-এর ১০ কোটি ব্যারেল ফেসবুক পোস্ট নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা এশিয়ান গেমসে ব্রোঞ্জ হাতছাড়া, শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ ছুরিকাহত পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় বাঁচল ফ্লাইদুবাইয়ের যাত্রীরা ব্রুনাইয়ে ১৪৮ পুরুষ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও শর্তাবলি স্ত্রী ও বাবার সঙ্গে ‘কাজরা রে টু’-তে নাচের আগ্রহ হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা: বেঁচে ফেরা বাংলাদেশি নাবিকের যুদ্ধস্মৃতি রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ গাড়িবহর নোবেল জয় কি এবারও অধরা ট্রাম্পের? সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৭৬ কোটি ডলার আজকের খেলার সূচি (৩ অক্টোবর, ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম ঢাকায়, সড়কপথে নেওয়া হবে পাবনায় সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার ১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে আহত ৩ আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ যুক্তরাজ্যে ডিজেলের দামের নতুন রেকর্ড নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে ইরানকে সতর্কবার্তা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, আটক ২ হাজার ট্রাম্পের হুমকির পর জ্বালানি বাজারে জি৭-এর ১০ কোটি ব্যারেল ফেসবুক পোস্ট নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা এশিয়ান গেমসে ব্রোঞ্জ হাতছাড়া, শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ ছুরিকাহত পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় বাঁচল ফ্লাইদুবাইয়ের যাত্রীরা ব্রুনাইয়ে ১৪৮ পুরুষ কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও শর্তাবলি স্ত্রী ও বাবার সঙ্গে ‘কাজরা রে টু’-তে নাচের আগ্রহ হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা: বেঁচে ফেরা বাংলাদেশি নাবিকের যুদ্ধস্মৃতি রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ গাড়িবহর নোবেল জয় কি এবারও অধরা ট্রাম্পের? সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৭৬ কোটি ডলার আজকের খেলার সূচি (৩ অক্টোবর, ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম ঢাকায়, সড়কপথে নেওয়া হবে পাবনায় সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার ১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা রাজধানীর পাইকপাড়ায় সরকারি ভবনের লিফট ছিঁড়ে আহত ৩ আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ যুক্তরাজ্যে ডিজেলের দামের নতুন রেকর্ড নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে ইরানকে সতর্কবার্তা