প্রয়োজনীয় উপকরণ
- পটোল, গাজর, বরবটি, বাঁধাকপি ও ক্যাপসিকাম: প্রতিটির পরিমাণ আধা কাপ
- পেঁয়াজ ভাজা (খোলা): ১ কাপ
- কাঁচা মরিচ: ১০-১২টি
- গুঁড়া দুধ: আধা কাপ
- আদা ও রসুনকুচি: ১ টেবিল চামচ করে
- কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
- চিকেন পাউডার: ১ টেবিল চামচ
- ডিম: ১টি
- তেল: আধা কাপ
- ঘি: ১ টেবিল চামচ
- লবণ ও চিনি: স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সবজিগুলো সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে দুই কাপ পানির সাথে কর্নফ্লাওয়ার, ডিম ও গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে আলাদা রাখুন।
এবার চুলায় প্যান গরম করে তেল দিন। এতে আদা ও রসুনকুচি হালকা ভেজে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ সামান্য নরম হলে মুরগি, চিকেন পাউডার, কাঁচা মরিচ ও চিনি দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করুন। এরপর সেদ্ধ সবজি ও আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটি ঢেলে দিন। মিশ্রণটি ঘন বা মাখা মাখা হয়ে এলে এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দুই মিনিট ঢেকে রাখুন। সবশেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
গুরুত্বপূর্ণ তথ্য
- কর্নফ্লাওয়ার, ডিম ও দুধ ২ কাপ পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে।






