সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা

প্রকাশ:
Print news

এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের সেমিফাইনালে দৌড়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেমিফাইনালের প্রথম হিটে তিনি ১০.৪৪ সেকেন্ড সময় নেন। নিজের হিটে আটজনের মধ্যে সপ্তম এবং সব মিলিয়ে ২৪ জন স্প্রিন্টারের মধ্যে ২১তম স্থানে থেকে শেষ করায় ফাইনালে খেলার সুযোগ হারান ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট। এর আগে গতকাল প্রথম রাউন্ডে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে স্থান করে নিয়ে সেমিফাইনালে পা রেখেছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর। এশিয়ান গেমসে ১১০ মিটার স্প্রিন্ট ইভেন্টেন সেমিফাইনালে প্রথম হিটে ১০.৪৪ সেকেন্ড নেন তিনি। প্রথম রাউন্ডের টাইমিংকে ছাড়িয়ে গেলেন ইমরানুর রহমান। এ কারণে সেরা আটে থেকে ফাইনালে যাওয়া হলো না তার।

দৌড় শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ ইমরানুর বলেন, সত্যি বলতে আমি হতাশ। বছরের সবচেয়ে বাজে রেস ছিল এটি, তবে এমনটা হয়েই থাকে। এখান থেকে সামনের দিকে এগোতে হবে। প্যারিস অলিম্পিকের পর প্রায় দুই বছর চোটের সঙ্গে লড়াইয়ের পর এ বছরই ট্র্যাকে ফিরেছেন তিনি। ইমরানুর আরও বলেন, সব সময় মনের মতো পারফরম্যান্স করা সম্ভব হয় না। ইনজুরি কাটিয়ে ফেরার বছরে ইতিবাচক দিকটিই দেখছি। অন্তত আমার অবস্থা আরও খারাপ হয়নি, তবে আরও ভালো টাইমিং করার সুযোগ ছিল। নিজের সেরা টাইমিং ধরে রাখতে পারলে ফাইনালের সম্ভাবনা থাকত বলেও জানান তিনি।

নিজের ক্যারিয়ারের বাস্তবতা নিয়ে তিনি বলেন, এই খেলায় হয়তো আমার আর দুই থেকে তিন বছর সময় বাকি আছে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরে আরও ভালো করার জন্য বর্তমান বছরটিকে শক্ত ভিত হিসেবে গড়ে তুলতে চান বলে উল্লেখ করেন এই স্প্রিন্টার। তবে আজ সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি বলে স্বীকার করেছেন তিনি।

শেয়ার করুন
শিরোনাম :
লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ রবিন, উদ্ধার অভিযান অব্যাহত কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ ফিফা আসিয়ান কাপের অভিষেকে মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার ‘হাঙর নদী গ্রেনেড’-এর অভিনেতা বিজয় মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ রবিন, উদ্ধার অভিযান অব্যাহত কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ ফিফা আসিয়ান কাপের অভিষেকে মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার ‘হাঙর নদী গ্রেনেড’-এর অভিনেতা বিজয় মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক