দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

প্রকাশ:
Print news

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরে অবস্থানরত সব নৌযানকে সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন