না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন

প্রকাশ:
Print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিজ্ঞ কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৪২ বছর বয়সে ঢাকায় তাঁর মৃত্যু হয়। বিসিবির এসিসি লেভেল-২ সার্টিফাইড এই কোচের অকাল প্রয়াণে দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি। শনিবার সকালে ঢাকায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিসিবি এসিসি লেভেল-২ সার্টিফায়েড এই কোচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালনের আগেই তাঁর এই আকস্মিক প্রস্থান দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

সূত্রমতে, গত ১০ অক্টোবর ঢাকা জেলার প্রধান কোচ হিসেবে নিয়োগপত্র পান ছোটন। দায়িত্ব বুঝে পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটল। দীর্ঘ কর্মজীবনে তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন তিনি। ২০১১ সালে বিসিবিতে যোগদানের পর অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুব ক্রিকেট লিগ বা ওয়াইসিএল-এর বিভিন্ন দলের সাথেও তাঁর সম্পৃক্ততা ছিল। ছোটন তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন যুক্ত ছিলেন।

ঢাকা জেলার প্রধান কোচের দায়িত্বের আগে তিনি ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। সবশেষ বিসিবির আয়োজিত ‘রবি বোলার হান্ট’ কর্মসূচির ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষ এই কোচের মৃত্যুতে দেশের ক্রিকেট এক অভিজ্ঞ অভিভাবককে হারাল।

শেয়ার করুন
শিরোনাম :
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস এনবিআর: বিদেশি পণ্য আমদানিতে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির অনুশীলনের সময় হ্যান্ডবল কোচদের দুটি আইফোন সম্পদ সংক্রান্ত ঘটনায় কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস এনবিআর: বিদেশি পণ্য আমদানিতে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির অনুশীলনের সময় হ্যান্ডবল কোচদের দুটি আইফোন সম্পদ সংক্রান্ত ঘটনায়