ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া

প্রকাশ:
Print news

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজনে ১০৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি। এ সময় অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে ও নিরাপদে চলাচলের ক্ষেত্রে সাদা ছড়ি একটি অপরিহার্য সহায়ক উপকরণ। তিনি আরও বলেন, কেবল সহমর্মিতা প্রকাশ নয়, বরং তাদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার, বেসরকারি সংস্থা ও সর্বসাধারণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক।

শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক সামাজিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, তাদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাস্তাঘাট, ফুটপাত, গণপরিবহন এবং সব ধরনের সরকারি স্থাপনা পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা জরুরি। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন ও তাদের নিরাপত্তা বিধান করা এখন সময়ের দাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. আবদুল মতিনসহ সংশ্লিষ্ট অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন
শিরোনাম :
আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস এনবিআর: বিদেশি পণ্য আমদানিতে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির অনুশীলনের সময় হ্যান্ডবল কোচদের দুটি আইফোন সম্পদ সংক্রান্ত ঘটনায় নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ১৮ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা বাড়ল সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী রায়েরবাজারের শতবর্ষী গদিঘর: ইতিহাস ও সম্প্রীতির এক নীরব সাক্ষী শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করলেন ট্রাম্প শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো কাতার পূজার স্মৃতিতে অমলিন বাংলা গানের সেই সোনালি সুর সাজেকের সংকট নিরসনে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী মীর হেলাল ম্যানচেস্টার সিটির আইনি সংকট ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি জামিনে মুক্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সৌদিতে হুথি হামলার নিন্দা ও শিশুদের সুরক্ষায় কাতার মন্ত্রিসভার পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস এনবিআর: বিদেশি পণ্য আমদানিতে কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির অনুশীলনের সময় হ্যান্ডবল কোচদের দুটি আইফোন সম্পদ সংক্রান্ত ঘটনায় নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে ১৮ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা বাড়ল সংগীতে ৫০ বছর: টরন্টোয় বিশেষ আয়োজনে তপন চৌধুরী রায়েরবাজারের শতবর্ষী গদিঘর: ইতিহাস ও সম্প্রীতির এক নীরব সাক্ষী শিশু হাসপাতালে ধূমপান: চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করলেন ট্রাম্প শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো কাতার পূজার স্মৃতিতে অমলিন বাংলা গানের সেই সোনালি সুর সাজেকের সংকট নিরসনে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী মীর হেলাল ম্যানচেস্টার সিটির আইনি সংকট ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার