সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ অনুপ্রবেশের ঘটনায় কাতারের তীব্র নিন্দা

প্রকাশ:
Print news

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ অনুপ্রবেশ এবং আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাতার। দোহা মনে করে, এই ঘটনা ভ্রাতৃপ্রতিম সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে আন্তর্জাতিক মহলকে এই পরিস্থিতির সমাধানে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বা ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট কার্যকর করতে ইসরায়েলি বাহিনীকে বাধ্য করার ওপর জোর দেওয়া হয়েছে। সিরিয়ায় বারবার হামলা বন্ধের মাধ্যমে অঞ্চলে নতুন করে কোনো ধরনের সংঘাত বা উত্তেজনা যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছে দেশটি।

বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি কাতারের দৃঢ় সমর্থনের কথা পুনরায় তুলে ধরা হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং তাদের অগ্রগতির সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেছে দোহা।

শেয়ার করুন
শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ কিশোর-তরুণের প্রাণহানি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কলকাতায় হাজার টাকায় গ্যাস, বাংলাদেশে ২৫০০ কেন: এমপি আখতার খুলনায় অনৈতিক সুবিধা নেওয়ায় ২৮ পুলিশ সদস্য ক্লোজড চট্টগ্রামে ডেঙ্গুতে আট বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায় শোকেসের সুন্দর বাসনপত্র কেন শুধু মেহমানের জন্যই তোলা? গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক গ্রেপ্তার তাহসিফ সাউরি রহস্য: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ ইউক্রেনে রাশিয়ার অবরোধ ও বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ঝুঁকি প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: চার সদস্যের তদন্ত কমিটি গঠন ইসরায়েল নির্বাচন: আংশিক ফলে এগিয়ে নেতানিয়াহুর ডানপন্থী জোট নাঈমের দুর্দান্ত স্পিনে লিড পেল বাংলাদেশ নাঈমের স্পিন ঘূর্ণিতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ সরকারি কর্মচারী হাসপাতালে নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ তাহসিফ সাউরি মৃত্যু: টঙ্গী থেকে উদ্ধার তার ব্যবহৃত মোটরসাইকেল পরিবার নয়, মানুষের বিচার হওয়া উচিত তার চারিত্রিক বৈশিষ্ট্যে: প্রভা পৃথিবীতে পানি এল কীভাবে? নতুন গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রচারে ট্রাম্প-ওবামার পাল্টাপাল্টি আক্রমণ পাবনায় বজ্রপাতে ৬ কিশোর-তরুণের প্রাণহানি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কলকাতায় হাজার টাকায় গ্যাস, বাংলাদেশে ২৫০০ কেন: এমপি আখতার খুলনায় অনৈতিক সুবিধা নেওয়ায় ২৮ পুলিশ সদস্য ক্লোজড চট্টগ্রামে ডেঙ্গুতে আট বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায় শোকেসের সুন্দর বাসনপত্র কেন শুধু মেহমানের জন্যই তোলা? গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক গ্রেপ্তার তাহসিফ সাউরি রহস্য: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ ইউক্রেনে রাশিয়ার অবরোধ ও বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ঝুঁকি প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: চার সদস্যের তদন্ত কমিটি গঠন ইসরায়েল নির্বাচন: আংশিক ফলে এগিয়ে নেতানিয়াহুর ডানপন্থী জোট নাঈমের দুর্দান্ত স্পিনে লিড পেল বাংলাদেশ নাঈমের স্পিন ঘূর্ণিতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ সরকারি কর্মচারী হাসপাতালে নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ তাহসিফ সাউরি মৃত্যু: টঙ্গী থেকে উদ্ধার তার ব্যবহৃত মোটরসাইকেল পরিবার নয়, মানুষের বিচার হওয়া উচিত তার চারিত্রিক বৈশিষ্ট্যে: প্রভা পৃথিবীতে পানি এল কীভাবে? নতুন গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: প্রচারে ট্রাম্প-ওবামার পাল্টাপাল্টি আক্রমণ