হরমুজ প্রণালিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন সেনা

প্রকাশ:
Print news

হরমুজ প্রণালিতে একটি নৌযানে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায় আটজন মার্কিন সেনা আহত হয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর এই হামলার ঘটনাটি ঘটলেও তা এতদিন অপ্রকাশিত ছিল। মার্কিন এনবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে তিন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনবিসি জানায়, পূর্বে অপ্রকাশিত এই হামলাটি ঘটে গত ১৪ সেপ্টেম্বর। এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই অঞ্চলে আমেরিকান বাহিনীকে লক্ষ্য করে ১৪ সেপ্টেম্বরের ওই হামলার কথা প্রকাশ্যে ঘোষণা করেনি।

আহত আট সেনা সদস্যের মধ্যে সাতজন তালিকাভুক্ত মেরিন এবং একজন কর্মকর্তা রয়েছেন। ওই সময় তারা একটি ব্যাটালিয়ন ল্যান্ডিং দলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলার পর তারা ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট এবং ট্রমাটিক ব্রেন ইনজুরিসহ কনকাশনের উপসর্গে ভুগছিলেন। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, আঘাতগুলো গুরুতর নয় এবং তারা দ্রুতই নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন। তারা ধোঁয়ার কারণে সৃষ্ট শ্বাসকষ্ট এবং সম্ভাব্য ট্রমাটিক ব্রেন ইনজুরিতে ভুগেছেন এবং তাদের মধ্যে মাথাব্যথার মতো কনকাশনের লক্ষণ দেখা দিয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, হামলার সময় এই মেরিন সেনারা মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজে ছিলেন না। তবে তারা ঠিক কোন ধরনের নৌযান ব্যবহার করছিলেন বা এর মালিকানা কার, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। পেন্টাগনও শুরু থেকে এই হামলার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেনি। এ বিষয়ে মন্তব্য জানতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডেটাবেজ ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস)-এর মাধ্যমে নিয়মিত সেনা হতাহতের তথ্য ট্র্যাক করা হয়। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত এই সংঘাতের ঘটনায় মোট ৮৬১ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে। এই তালিকার সর্বশেষ সংযুক্তি হিসেবে ওই আট মেরিন সেনার নাম হামলার দশ দিন পর অন্তর্ভুক্ত করা হয়েছে। পেন্টাগনের ডেটাবেজে হতাহতের পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ট্র্যাকিং সিস্টেমে তথ্য আপডেটে বিলম্ব এবং উপসর্গের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হওয়ার কারণে এমন অসামঞ্জস্য তৈরি হয়। এছাড়া জনসমক্ষে প্রকাশিত ডিসিএএস রেকর্ডে সেনারা ঠিক কোথায় বা কীভাবে আহত হয়েছেন, তার কোনো বিস্তারিত বিবরণ দেওয়া থাকে না।

বর্তমানে মধ্যপ্রাচ্যে সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডাব্লিউ বুশ নামে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অন্তর্ভুক্ত। মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ইরানি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করে নৌ-অবরোধ বজায় রাখছে এবং নিয়মিত মাইন অপসারণসহ ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানেসেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার মধ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ-ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডাব্লিউ বুশও অন্তর্ভুক্ত।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচল বাড়লেও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রায় প্রতিদিনই বিভিন্ন জাহাজে হামলার চেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর পক্ষ থেকে নিয়মিত সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন
শিরোনাম :
জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকার সুপারিশ চট্টগ্রাম বন্দরে শ্রমিক লাঞ্ছনার জেরে বন্ধ কনটেইনার ডেলিভারি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জ্বালানির বাড়তি দাম: মুনাফা কমিয়ে পণ্যমূল্য ধরে রাখছে উৎপাদকরা দুই কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী সাময়িক বৃষ্টির কবলে কোয়ার্টার ফাইনাল: সেমিফাইনালের অপেক্ষায় লিটনের দল সংসদ সদস্যের নির্দেশে লাকসাম প্রেস ক্লাবের কমিটি গঠন নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি: যা জানালেন শিক্ষামন্ত্রী সত্যজিৎ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকার সুপারিশ চট্টগ্রাম বন্দরে শ্রমিক লাঞ্ছনার জেরে বন্ধ কনটেইনার ডেলিভারি গ্রিন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ব্যাচ-২৬২ এর নবীনবরণ কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি দুই দফা হামলা থেকে কীভাবে বাঁচেন মোজতবা খামেনি? গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত স্ত্রী ব্যাংকক বিমানবন্দরে তৃতীয় দিনেও আটকে বাংলাদেশ টিটি দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ