এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশ:
Print news

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং এই প্রযুক্তির প্রয়োগ ও নতুন উদ্ভাবনে সক্ষম একটি দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এমন একটি উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব, যা ভবিষ্যতে এআই প্রযুক্তির উদ্ভাবন ও নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখবে।

বর্তমান সময়কে মহাপরিবর্তনের সন্ধিক্ষণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তি পরিবর্তনের নিষ্ক্রিয় দর্শক নয়, বরং সক্রিয় অংশীদার হওয়াই আমাদের লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল আগামী প্রজন্মের প্রযুক্তি নয়, বরং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান চালিকাশক্তি হতে পারে। আগামী দশকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পখাতে এই প্রযুক্তির প্রভাব কেমন হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে, তা এআই প্রযুক্তির ওপর অনেকাংশেই নির্ভর করছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্বে দেশকে একটি পরিচিতি দিয়েছে।

উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং তরুণ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে এআইকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্পদ।

তাদের দক্ষ ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তুলতে পারলে চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দিতে সক্ষম হবে। আন্তর্জাতিক গবেষণার তথ্য উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েক বছরে বিশ্ব অর্থনীতিতে এআই ট্রিলিয়ন ডলারের মূল্য যোগ করবে, যে সম্ভাবনা কাজে লাগাতে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।

ব্যবসায়ী সমাজের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, এআইকে কেবল খরচ কমানোর মাধ্যম হিসেবে না দেখে নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং নতুন বাজারে প্রবেশের হাতিয়ার হিসেবে গ্রহণ করুন। বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে তিনি তাগিদ দেন। একইসাথে পোশাকশিল্পের ন্যায় এআই প্রযুক্তিকেও বিশ্বজুড়ে দেশের নতুন পরিচয়ের মাধ্যম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান তিনি। এসময় তিনি বিশ্ববিদ্যালয় এবং তরুণ প্রজন্ম একসঙ্গে কাজ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানান। তিনি বলেন, এআইয়ের সুফল পেতে দেশের তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন।

সরকারি উদ্যোগ সম্পর্কে তিনি জানান, সরকার ইতোমধ্যে মূল্যবোধভিত্তিক জাতীয় এআই নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে, যেখানে নৈতিকতা, মানবাধিকার এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও বাংলা ভাষাভিত্তিক এআই সক্ষমতা তৈরির কাজ চলমান রয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে গবেষক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

এআই ব্যবহারের ঝুঁকি ও সতর্কতার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষিত বেকারদের জন্য এই প্রযুক্তি চাকরির সুযোগ কমিয়ে দেবে কি না, তা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার যেন মানুষের অস্তিত্বের সংকটে না ফেলে, সেদিকে নজর রাখা জরুরি। কেবল টেকসই ও মানবকল্যাণমুখী প্রযুক্তিই গ্রহণ করা উচিত। সবশেষে তিনি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এআই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ প্রযুক্তি যেন কোনোভাবেই সবকিছুর নিয়ন্ত্রণ গ্রহণের ভূমিকায় অবতীর্ণ না হয় সে বিষয়ে প্রতিটি পর্যায়ে সতর্ক থাকতে হবে। অন্যথায় মানবসভ্যতা অস্তিত্বের সংকটেও পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। মূল বক্তব্য দেন যুক্তরাজ্যের রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লিমিটেডের সিইও সাবেক অধ্যাপক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজৈরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হরমুজের কাছে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া ব্রাজিলের ফুটবল ম্যাচে নজিরবিহীন ঘটনা, ৫৩ খেলোয়াড় ও স্টাফ বহিষ্কার ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন বেতন কার্যকর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের পর অঙ্গরাজ্যগুলোতেও ডেমোক্র্যাটদের বড় জয় কাতারের সশস্ত্র বাহিনীতে লোক নিয়োগে ঢাকায় প্রতিনিধি দল সিংগাইরে ট্রিপল ট্র্যাজেডি: পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস বেছে নিলেন কোহলি এআই উদ্ভাবনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড: কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে মৃত্যুর ঘটনা পোশাকশিল্প রক্ষায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবি পার্টির কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত মেজর আখতারের ছেলে, আটক ১ সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে এক ‘ভাঙা বুদ্ধিজীবী’র জীবন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে বড় সমঝোতা নেতানিয়াহু-ট্রাম্পের অভিন্ন পরাজয়ে অস্বস্তিতে ইসরায়েলের রাজনীতি সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই শিশু সন্তানকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজৈরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হরমুজের কাছে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া ব্রাজিলের ফুটবল ম্যাচে নজিরবিহীন ঘটনা, ৫৩ খেলোয়াড় ও স্টাফ বহিষ্কার ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন বেতন কার্যকর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের পর অঙ্গরাজ্যগুলোতেও ডেমোক্র্যাটদের বড় জয় কাতারের সশস্ত্র বাহিনীতে লোক নিয়োগে ঢাকায় প্রতিনিধি দল