
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই শফিকুর রহমান তার বিদেশ সফর সংক্ষিপ্ত করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা আমিরের দ্রুত ফিরে আসা প্রয়োজন মনে করছেন। সংলাপের পেছনে অসৎ উদ্দেশ্য যেন না থাকে, প্রত্যাশা জামায়াতের।
এর আগে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে জামায়াত আমির ঢাকা ত্যাগ করেছিলেন। ২০ নভেম্বর রাতে সিডনি পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তিনি ক্যানবেরা ও সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সে সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে বিমানবন্দরে বিদায় জানান।
সংলাপের বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়টি জামায়াত আমিরের দেশে ফেরার অন্যতম প্রধান কারণ।
তবে তিনি এই বিষয়ে আপাতত বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি। এআইয়ের যুগে সন্তানদের ভবিষ্যৎ গড়তে কী শেখাবেন।
দলীয় আমিরের এই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্তটি জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: ন্যায়বিচার, ক্ষতিপূরণের অপেক্ষার শেষ কোথায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০