
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে। এই ঘটনার পর যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এর আগে দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।
উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে গত কয়েক মাস ধরে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বাড়ছে। এর আগেও ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার পাশাপাশি সেগুলোর একটি বড় অংশ ধ্বংস করার তথ্য জানিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০