
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া এলাকার হোন্ডা ফ্যাক্টরির সামনে সড়ক দুর্ঘটনায় ফয়সাল শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত ফয়সালের বাড়ি নড়াইল সদর থানার দক্ষিণ বাঘডাঙা গ্রামে এবং তিনি স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া এলাকায় হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি জব্দ এবং নিহতের মরদেহ উদ্ধার করেন। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার বিষয়ে মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০