শুভ্র সৌন্দর্যের আধার সেন্ট ক্রিস্টোফার লিলি

প্রকাশ:
Print news

চলতি বছরের ৮ মে বৈশাখী সকালে ব্রহ্মপুত্র নদের তীরের বিশ্বেশ্বরী দেবী রোডে বিকাশ সার্ভিস সেন্টারের সামনে সেন্ট ক্রিস্টোফার লিলির দেখা মেলে। সুদৃশ্য সাদা ফুলে ভরা গাছটির ছবি তোলার সুযোগ মেলে অনেক চেষ্টার পর। প্রকৃতিতে অমায়িক রূপ ও বৈচিত্র্যের এই উদ্ভিদটি উদ্ভিদবিজ্ঞানীদের কাছে ক্রিনাম জ্যাগোস (Crinum jagus) নামে পরিচিত এবং এটি আমারিলেডাসি (Amaryllidaceae) পরিবারের অন্তর্ভুক্ত। এর উৎপত্তিস্থল মূলত আফ্রিকার ক্রান্তীয় অঞ্চল হলেও উষ্ণ ও আর্দ্র জলবায়ু আছে এমন প্রায় সব দেশেই এখন এর বিস্তার ঘটেছে।

গাছটির অন্যতম বিশেষত্ব হলো মাটির নিচে থাকা বিশাল আকৃতির কন্দ, যা ১০ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত ব্যাস হতে পারে। এই কন্দ উদ্ভিদটিকে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সহায়তা করে। গাছের পাতাগুলো বেশ প্রশস্ত, গাঢ় সবুজ এবং ফিতার মতো আকৃতির। একটি পরিপক্ব উদ্ভিদের পাতা ৬০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা এবং ৮ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত প্রশস্ত হতে পারে। পাতার বিন্যাস এমনভাবে থাকে যে গাছটি অনেকটা প্রস্ফুটিত গোলাপের মতো দেখায়।

সেন্ট ক্রিস্টোফার লিলির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর শুভ্র সুগন্ধি ফুল। কেন্দ্রস্থল থেকে বেরিয়ে আসা ৫০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা ফাঁপা ও শক্ত মঞ্জরিদণ্ড ওপরের দিকে উঠে যায়। এই ডাঁটার মাথায় ৪ থেকে ১২টি ফুল ছাতার মতো গুচ্ছাকারে ফোটে। প্রতিটি ফুলের ছয়টি সাদা পাপড়ি থাকে, যা গোড়ার দিকে সরু নলের মতো। বিশেষ করে সন্ধ্যা ও রাতে এই ফুলের তীব্র ও মিষ্টি সুবাস চারপাশ আমোদিত করে তোলে।

শোভা বর্ধনের জন্য গৃহস্থালির বাগান, পার্ক ও বোটানিক্যাল গার্ডেনে এই উদ্ভিদটি অত্যন্ত জনপ্রিয়। ছায়াঘেরা স্থানেও এটি ভালোভাবে বেড়ে ওঠে বলে অনেকে এটিকে ইনডোর প্ল্যান্ট বা বারান্দার গাছ হিসেবে ব্যবহার করেন। পাশাপাশি আফ্রিকান প্রথাগত চিকিৎসাশাস্ত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। জ্বর, কাশি, বাতের ব্যথা ও প্রদাহের মতো বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসায় কবিরাজেরা এর পাতা ও কন্দের নির্যাস ব্যবহার করে থাকেন, যা স্মৃতিভ্রম বা মেমোরি লস নিরাময়েও সহায়ক হতে পারে।

প্রকৃতির এই অনন্য উপহারটি সামান্য পরিচর্যা পেলে বছরের পর বছর সজীব থাকে। ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান চয়ন বিকাশ ভদ্র জানান, এর গঠন ও রূপের পাশাপাশি ঔষধি গুণাবলি একে অনন্য করে তুলেছে। উপযুক্ত আর্দ্রতা পেলে বাগানপ্রেমীদের জন্য এটি একটি অসাধারণ সংগ্রাহ্য উদ্ভিদ হতে পারে।

শেয়ার করুন
শিরোনাম :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ: আবেদনের সময়সীমা ১ নভেম্বর ছেলের জন্মদিন উদযাপনে কক্সবাজারে অপু বিশ্বাস সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ২৪ ঘণ্টা অবরুদ্ধ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে জামায়াত ১৯তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ১৭ অক্টোবর সম্ভাব্য জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনে ইরানি প্রতিনিধিদলের অভিনব প্রতিবাদ সপ্তাহের ঘুমের ঘাটতি কি ছুটির দিনে পুষিয়ে নেওয়া সম্ভব? সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা আসিয়ান কাপে হোঁচট বাংলাদেশ জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: জানুন আবেদনের নিয়ম সালমান শাহর মৃত্যুর দিন এফডিসির পরিস্থিতি নিয়ে আমিন খানের খেলাপি ঋণের পাহাড়: সামনের কড়াকড়ি আর পেছনের শিথিলতা সবাইকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন করছে সরকার যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার, ট্রাম্পের প্রশংসা গাজায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের দখলমুক্ত মিরপুরের রাড্ডা ক্লিনিক, পুনঃস্থাপিত নিজস্ব সাইনবোর্ড জার্মানির বিপক্ষে গ্রিসের ঐতিহাসিক জয়, কী বললেন ক্লপ? ইসরাইলি ফুটবলারদের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ডের খেলোয়াড়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ: আবেদনের সময়সীমা ১ নভেম্বর ছেলের জন্মদিন উদযাপনে কক্সবাজারে অপু বিশ্বাস সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ২৪ ঘণ্টা অবরুদ্ধ