শিক্ষকের মর্যাদা সমুন্নত হলেই রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল: প্রধানমন্ত্রী

প্রকাশ:
Print news

শিক্ষকদের সম্মান ও মর্যাদার ওপরই রাষ্ট্রের সামগ্রিক মর্যাদা ও ভাবমূর্তি নির্ভর করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলেই রাষ্ট্রের গৌরব সমুন্নত হয়।

দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষকদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তাদের এই স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা যদি শিক্ষার্থীদের কাছে ‘প্রয়োজনীয় ও প্রিয়’ মানুষ হয়ে উঠতে পারেন, তবেই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের শিক্ষার্থীদের সামনে রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থার সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ।

শিক্ষকদের আধুনিক সমাজ গঠনের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পারিবারিক শিক্ষার পর শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকেই আদর্শ শেখে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের প্রয়োজন। প্রচলিত পদ্ধতির পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব দিয়ে সরকার নতুন সিলেবাস প্রণয়ন করেছে এবং শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না করে কৌতূহলী করে তোলার ওপর জোর দিচ্ছে। তাই ‘শিখন’ ও ‘শিক্ষণ’ পদ্ধতিতে পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষা সিলেবাস আধুনিকায়ন সময়ের দাবি। শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর না করে ‘কেন’ ও ‘কীভাবে’এ ধরনের প্রশ্নের উত্তর খোঁজার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও এ ধরনের বই দেওয়া হবে।

আনন্দময় শিক্ষার প্রসারে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই প্রবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সার্টিফিকেটসর্বস্ব শিক্ষার বাইরে গিয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন এখন সময়ের দাবি। এছাড়া ‘একজন শিক্ষক, একটি ট্যাব’ কর্মসূচিসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর মাধ্যমে শিক্ষকদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের রয়েছে। কৌতূহল তৈরি হলে একজন শিক্ষার্থী নিজেই নিজের শিক্ষক হয়ে উঠতে পারে। বাংলাদেশেও প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি বই দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা কোনো উপায়হীন পেশা হতে পারে না। সবচেয়ে মেধাবী ব্যক্তিরা যাতে শিক্ষকতাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সেই পরিবেশ তৈরির জন্য সরকার কাজ করছে। মাধ্যমিক পর্যায়ে প্রায় তিন লক্ষাধিক শিক্ষককে নিয়ে বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা খাতের মেরুদণ্ড হিসেবে কাজ করছে, যাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য অবসরভাতা ও বেতন যেন কোনো ভোগান্তি ছাড়াই ব্যাংকের মাধ্যমে সময়মতো পৌঁছায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একজন শিক্ষক কর্মজীবনের শেষে বা অবসরে গেলেও তিনি রাষ্ট্রের কাছে আমৃত্যু সম্মানিত।

জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির নির্দেশনা দেন সরকারপ্রধান। তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষক সমাজই দেশের বড় শক্তি। শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নয়, বরং নৈতিকতা ও দেশপ্রেমিক মানুষ গড়াই মূল উদ্দেশ্য হওয়া উচিত। নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাব সমাজের ক্ষতি করতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শিক্ষা খাতে রাষ্ট্রের বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার সব স্তরে বৈষম্যহীন প্রবেশাধিকার ও মান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সুযোগের পার্থক্য ঘুচিয়ে সমান প্রযুক্তিগত সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মমুখী করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন
শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, দলবদল নিয়ে কী বললেন আইনের প্রয়োগে দ্বিচারিতা কেন? সাধারণের দুর্ভোগ ও প্রতিকারের উপায় শিক্ষকের মর্যাদা সমুন্নত হলেই রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল: প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল জিতলেন কার্ল ডাইসেরথ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলায় মামলা দিনাজপুরের হাকিমপুরে ২২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শ্রীলঙ্কার কাছে শেষ বলে হারলো জুনিয়র টাইগ্রেসরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার বিচার চাইল ডুজা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে কর্মী নিয়োগ ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল রেজওয়ান সুমিতের কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের টেকসই গণতন্ত্রের জন্য নারী অংশগ্রহণ অপরিহার্য: সিইসি শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসিত উগান্ডার মনসুর হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের সেঞ্চুরি পূর্ণ করলেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, দলবদল নিয়ে কী বললেন আইনের প্রয়োগে দ্বিচারিতা কেন? সাধারণের দুর্ভোগ ও প্রতিকারের উপায় শিক্ষকের মর্যাদা সমুন্নত হলেই রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল: প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল জিতলেন কার্ল ডাইসেরথ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলায় মামলা দিনাজপুরের হাকিমপুরে ২২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শ্রীলঙ্কার কাছে শেষ বলে হারলো জুনিয়র টাইগ্রেসরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার বিচার চাইল ডুজা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে কর্মী নিয়োগ ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল রেজওয়ান সুমিতের কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের টেকসই গণতন্ত্রের জন্য নারী অংশগ্রহণ অপরিহার্য: সিইসি শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসিত উগান্ডার মনসুর হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের সেঞ্চুরি পূর্ণ করলেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের